28 C
Dhaka
বৃহস্পতিবার, আগস্ট ২০, ২০২৬

নতুন বাংলাদেশ চাই, চাঁদাবাজ-দুঃশাসনের দিন শেষ হোক’—মির্জা ফখরুল

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100

 

খবরের দেশ ডেস্কঃ

জাতীয় ঐকমত্য গঠনের লক্ষ্যে ড. মুহাম্মদ ইউনূস ও তারেক রহমানের মধ্যে লন্ডনে অনুষ্ঠিত বৈঠক অনেকের পছন্দ হয়নি বলে দাবি করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার মতে, ওই অসন্তোষের কারণেই কয়েকটি দল জাতীয় ঐকমত্য কমিশনের মঙ্গলবারের বৈঠকে অংশ নেয়নি।

বুধবার রাজধানীর উত্তরায় দলীয় সদস্যপদ নবায়ন কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন মির্জা ফখরুল।

তিনি বলেন, “দুই নেতা সংঘর্ষ নয়, শান্তিপূর্ণ নির্বাচনের পথে গেছেন। এটাই প্রকৃত রাষ্ট্রনায়কোচিত সিদ্ধান্ত। নির্বাচন হলে জনগণের ভালোবাসার দল ক্ষমতায় আসবে— এটা জানে বলেই কেউ কেউ ভয় পাচ্ছে, অংশ নিচ্ছে না। তারা জানে, তখন তাদের গুরুত্ব কমে যাবে।”

জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠকে অনুপস্থিতির প্রসঙ্গ টেনে ফখরুল বলেন, “ওরা চায় না দেশে সুষ্ঠু নির্বাচনের ধারা তৈরি হোক। তাই ঐক্যের চেষ্টায়ও তারা বাধা হয়ে দাঁড়াচ্ছে।”

এসময় তিনি দলের নেতাকর্মীদের উদ্দেশে সতর্ক করে বলেন, “আচরণে যেন আমরা আওয়ামী লীগের মতো না হই। জোর করে কারও অধিকার হরণ করব না, চাঁদাবাজি নয়, রাজনীতি হবে মূল্যবোধের ওপর।”

তিনি আরও বলেন, “আমরা একটি নতুন বাংলাদেশ চাই— যেখানে থাকবে গণতন্ত্র, থাকবে পরিবর্তন। আওয়ামী লীগের মতো দুঃশাসন আর নয়।”

মির্জা ফখরুলের এই বক্তব্য ঘিরে রাজনৈতিক অঙ্গনে আলোচনা শুরু হয়েছে। তবে জাতীয় ঐকমত্য কমিশনের পরবর্তী পদক্ষেপ এখনো পরিষ্কার নয়।

- Advertisement -spot_img
সর্বশেষ

রিজিকে বরকত লাভে যে ৪ আমল করবেন

জীবন ধারণের জন্য রিজিক আল্লাহর অন্যতম বড় নিয়ামত। ইসলাম হালাল ও উত্তম পথে রিজিক অন্বেষণের পাশাপাশি আল্লাহর ওপর ভরসা...