31 C
Dhaka
বৃহস্পতিবার, আগস্ট ২০, ২০২৬

জাতীয় ঐকমত্য সংলাপে হট্টগোল, সংলাপ থেকে বেরিয়ে গেলেন তিন দল

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100

 

খবরের দেশ ডেস্কঃ

রাজধানীর বেইলি রোডে ফরেন সার্ভিস একাডেমির দোয়েল মাল্টিপাস হলে বুধবার (১৮ জুন) অনুষ্ঠিত জাতীয় ঐকমত্য কমিশনের সংলাপে হঠাৎ হট্টগোল সৃষ্টি হয়। বক্তব্য দিতে না দেওয়ার অভিযোগ তুলে সিপিবি, গণফোরাম ও বাংলাদেশ এলডিপির নেতারা সংলাপ থেকে বিক্ষোভ প্রদর্শন করে বেরিয়ে যান। পরে কমিশনের সদস্যদের হস্তক্ষেপে তারা আবার সংলাপে ফিরে আসেন।

দ্বিতীয় দফার সংলাপের তৃতীয় দিনের এ ঘটনায় বিকাল পৌনে ৪টার দিকে উত্তেজনা দেখা দেয়। গণফোরামের সাধারণ সম্পাদক মিজানুর রহমান বলেন, “এখানে সংলাপ নয়, একপাক্ষিক কথাবার্তা চলছে। অন্তর্বর্তী সরকার নিরপেক্ষ না হওয়া পর্যন্ত আমরা সংলাপ বয়কট করেছি।”

সিপিবির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স অভিযোগ করেন, “জামায়াত ইসলামীর তিন নেতাকে বক্তব্যের সুযোগ দেওয়া হচ্ছে, অথচ আমাদের কাউকে সুযোগ দেওয়া হয়নি।”

বাংলাদেশ এলডিপির মহাসচিব শাহাদাত হোসেন সেলিমও একই অভিযোগ তুলে সংলাপ বয়কট করেন।

এর আগে সকাল ১১টায় শুরু হওয়া সংলাপ দুপুর ২টা পর্যন্ত চলার পর বিরতির পর বিকেল ৩টায় পুনরায় শুরু হয়। বিকাল পৌনে ৪টার দিকে বক্তব্য দেওয়ার সুযোগ না পেয়ে তিন দল হট্টগোল সৃষ্টি করে।

জাতীয় ঐকমত্য কমিশনের ভাইস চেয়ারম্যান অধ্যাপক আলী রীয়াজ সংলাপের সভাপতিত্ব করেন। উপস্থিত ছিলেন বিচারপতি মো. এমদাদুল হক, বদিউল আলম মজুমদার, আইয়ুর মিয়া, ইফতেখারুজ্জামান, সফর রাজ হোসেন ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার।

গতকাল জামায়াতে ইসলামিও দ্বিতীয় দিনের সংলাপ বয়কট করেছিল, তবে আজ তারা আবার সংলাপে অংশ নেয়।

- Advertisement -spot_img
সর্বশেষ

রিজিকে বরকত লাভে যে ৪ আমল করবেন

জীবন ধারণের জন্য রিজিক আল্লাহর অন্যতম বড় নিয়ামত। ইসলাম হালাল ও উত্তম পথে রিজিক অন্বেষণের পাশাপাশি আল্লাহর ওপর ভরসা...