31 C
Dhaka
বৃহস্পতিবার, আগস্ট ২০, ২০২৬

সেঞ্চুরির আক্ষেপে থামলেন লিটন, বৃষ্টির পর ছন্দ হারালেন দুজনেই

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100

 

স্পোর্টস ডেস্কঃ

গল টেস্টে বাংলাদেশের হয়ে দুর্দান্ত এক ইনিংস খেলেও শেষমেশ সেঞ্চুরির ঠিক আগমুহূর্তে থামতে হলো লিটন কুমার দাসকে। বৃষ্টির পর বদলে যাওয়া কন্ডিশনে ব্যাট করতে নামেন লিটন ও মুশফিকুর রহিম—দুজনই হাল ধরেছিলেন ইনিংসের মাঝপথে। কিন্তু ছন্দ হারিয়ে দুজনকেই ফিরতে হলো সাজঘরে।

বৃষ্টির আগে ষষ্ঠ উইকেট জুটিতে ১১৪ রানের দুর্দান্ত পার্টনারশিপ গড়েছিলেন মুশফিক ও লিটন। তখন লিটনের ব্যাটে ছিল ৬১ রান, মুশফিক অপরাজিত ছিলেন ১৫৯ রানে। প্রায় আড়াই ঘণ্টা বৃষ্টি ও ভেজা আউটফিল্ডের কারণে খেলা বন্ধ ছিল। বিরতির পর খেলতে নেমে বেশি সময় টিকতে পারেননি কেউই।

প্রথমে ফিরলেন মুশফিক, ১৬৩ রান করে। এরপর একই পথে হাঁটলেন লিটন দাস। ক্যারিয়ারের ৪৯তম টেস্টে সাবলীল ব্যাটিংয়ে ব্যক্তিগত পঞ্চম টেস্ট শতকের দিকে এগিয়ে যাচ্ছিলেন এই ডানহাতি ব্যাটার। কিন্তু মাত্র ১০ রান দূরে থেমে যেতে হয় তাকে।

লিটন সাজঘরে ফেরেন ৯০ রানে। ১২৩ বলের ইনিংসে ছিল ১১টি চার ও একটি ছক্কা।

বাংলাদেশের দলীয় রান তখন ৪৫৮। ষষ্ঠ উইকেটে গুরুত্বপূর্ণ এই অবদান রাখার পরও লিটন-মুশফিকের বিদায় ব্যাটিং অর্ডারে খানিকটা ধাক্কা হয়ে দাঁড়ায়।

সেঞ্চুরির সম্ভাবনা জাগিয়েও ফিরতে হলো আক্ষেপ নিয়ে— লিটনের ইনিংসটা তাই রঙিন হয়েও যেন অসমাপ্ত থেকে গেল।

- Advertisement -spot_img
সর্বশেষ

রিজিকে বরকত লাভে যে ৪ আমল করবেন

জীবন ধারণের জন্য রিজিক আল্লাহর অন্যতম বড় নিয়ামত। ইসলাম হালাল ও উত্তম পথে রিজিক অন্বেষণের পাশাপাশি আল্লাহর ওপর ভরসা...