33 C
Dhaka
বৃহস্পতিবার, আগস্ট ২০, ২০২৬

নজরুল বিশ্ববিদ্যালয়ে ভাস্কর্য ভাঙার প্রতিবাদে মানববন্ধনে শিক্ষার্থীরা

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100

 

জাককানইবি প্রতিনিধি:


জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে (জাককানইবি) সংস্কারের নামে ভেঙে ফেলা হয়েছে ‘অঞ্জলি লহ মোর’ শিরোনামের ভাস্কর্য। এর প্রতিবাদে মানববন্ধনে অংশ নিয়েছেন বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা।

বুধবার (১৮ জুন ২০২৫) সকালে ভাস্কর্যটির পাশেই রঙিন কাগজে নানা দাবি লিখে দাঁড়িয়ে থাকতে দেখা যায় শিক্ষার্থীদের। দাবি ছিল—‘শিল্পের ওপর আঘাত বন্ধ করতে হবে’, ‘সংস্কৃতির ওপর আঘাত বন্ধ করতে হবে’ এবং ‘মূল ডিজাইন অনুযায়ী ভাস্কর্যটি মডিফাই করতে হবে’।

ফোকলোর বিভাগের ২০১৯-২০ সেশনের শিক্ষার্থী ঐশ্বর্য সরকার বলেন, “ভাস্কর্য ভাঙার মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে দ্বন্দ্ব তৈরি করেছে প্রশাসন। এটি শুধু একটি ভাস্কর্য নয়, আমাদের শিল্প-সংস্কৃতির প্রতীক। যদি এটি পুনঃনির্মাণ না করা হয়, তাহলে আমরা বৃহত্তর আন্দোলনে যাব।”

এ প্রসঙ্গে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. মো. জয়নুল আবেদীন সিদ্দিকী বলেন, “‘অঞ্জলি লহ মোর’ ভাস্কর্যটি যতটুকু ভাঙা হয়েছে, ততটুকুই থাকবে। আগামী ২২ জুন মিটিংয়ে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে।”

উল্লেখ্য, ভাস্কর্যটি স্থাপিত হয়েছিল বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ও প্রকৌশল অনুষদ এবং পুরাতন কলা ভবনের মাঝখানে, লেকের ওপর। এটি নির্মাণ করেছিলেন খ্যাতিমান ভাস্কর্যবিদ মনিন্দ্র পাল, ধারণা নেওয়া হয়েছিল নৃত্যশিল্পী মুনমুন আহমেদের হাতের ছবি থেকে।

- Advertisement -spot_img
সর্বশেষ

‘বাস্তব জীবনেই আমাকে বিশ্বাসঘাতক ভাবা হয়’, ট্রেইটরস-এ পুরনো কষ্টের কথা জানালেন রিয়া

বলিউড অভিনেত্রী রিয়া চক্রবর্তীর জীবনে বিতর্ক ও সামাজিক কটাক্ষ যেন এখনও পিছু ছাড়েনি। বিশেষ করে ২০২০ সালে অভিনেতা সুশান্ত...