27 C
Dhaka
বুধবার, অক্টোবর ৭, ২০২৬

৭৫ বছরের পুরোনো কলেজ, ১২ হাজার শিক্ষার্থীর জন্য লাইব্রেরিতে মাত্র ৪০টি আসন

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100

 

খবরের দেশ ডেস্কঃ

রাজধানীর পুরান ঢাকায় অবস্থিত ঐতিহ্যবাহী সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজের বয়স ৭৫ বছর। কলেজটিতে বর্তমানে উচ্চমাধ্যমিক, স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে ১২ হাজারের বেশি শিক্ষার্থী অধ্যয়নরত। অথচ কেন্দ্রীয় গ্রন্থাগারে একসঙ্গে বসে পড়ার আসন রয়েছে মাত্র ৪০টি।

বৃহস্পতিবার (১৯ জুন) সরেজমিনে গিয়ে দেখা যায়, গ্রন্থাগারে বইয়ের সংখ্যা ১০,৪৭৪ হলেও নেই যথেষ্ট বসার জায়গা। কাঠের পুরোনো বেঞ্চ আর টেবিলে ঠাসাঠাসি করে বসতে হয়।

চতুর্থ বর্ষের বাংলা বিভাগের শিক্ষার্থী জাহিদুল ইসলাম বলেন, “ডিপার্টমেন্টভিত্তিক কোনো রিডিং রুম নেই। কেন্দ্রীয় লাইব্রেরিতে বসার জায়গাও অপ্রতুল। মাত্র ২০-২৫ জন শিক্ষার্থী গাদাগাদি করে বসতে পারে। ফলে অধিকাংশ শিক্ষার্থী ফিরে যেতে বাধ্য হন।”

তৃতীয় বর্ষের রসায়ন বিভাগের শিক্ষার্থী সুমাইয়া সুচি বলেন, “লাইব্রেরিতে পড়ার মতো পরিবেশ নেই। অনেক সময় বই না পেয়ে ফিরে যেতে হয়। সাইন্স বিষয়ের প্রয়োজনীয় বইও সব সময় মেলে না।”

গ্রন্থাগারিক খন্দকার মো. সবুর আলম জানান, “জুন-জুলাইয়ের মধ্যে আরও ৫০টি আসন এবং এসির ব্যবস্থা করা হবে। একটি আলাদা রিডিং রুমও করা হবে।”

অধ্যক্ষ ড. কাকলী মুখোপাধ্যায় বলেন, “লাইব্রেরি সংস্কারের কাজ চলছে। আসনসংখ্যা বাড়ানো ও এসি স্থাপনসহ পড়াশোনার পরিবেশ উন্নয়নে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।”

- Advertisement -spot_img
সর্বশেষ

দুই বছরে অনলাইন বাস টার্মিনাল: প্রযুক্তিনির্ভর সড়ক নিরাপত্তায় নতুন দিগন্ত

  বিশ্ব পর্যটন দিবসেই যাত্রা, দুই বছরে ১১০+ পরিবহন, ২,৭৭৩ বাস, ২,৭৫৩ চালক ও ৫৮,৯৯২ ডিজিটাল শিডিউল আজ ২৭ সেপ্টেম্বর ২০২৬,...