30 C
Dhaka
বৃহস্পতিবার, আগস্ট ২০, ২০২৬

আদিবাসীদের অধিকার নিশ্চিতের ক্ষেত্রে অনীহা লক্ষ্য করা যাচ্ছে: ইফতেখারুজ্জামান

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100

 

খবরের দেশ ডেস্কঃ

জুলাই আন্দোলনের পর সংহতি, গণতন্ত্র ও ন্যায়ের যে সম্ভাবনা তৈরি হয়েছে, সেখানে সকল জনগণের অধিকার নিশ্চিত করার কথা বলা হলেও আদিবাসীদের অধিকার নিশ্চিতের ক্ষেত্রে অনীহা দেখা যাচ্ছে—এমন মন্তব্য করেছেন দুদক সংস্কার কমিশনের প্রধান ও টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান।

শুক্রবার (২০ জুন) সকালে বাংলাদেশ আদিবাসী ফোরামের আয়োজনে ‘সাম্প্রতিক পার্বত্য চট্টগ্রাম পরিস্থিতি ও পার্বত্য চুক্তি যথাযথ বাস্তবায়নে করণীয়’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, “সংস্কার কমিশনে আদিবাসীদের দীর্ঘদিনের দাবি, সংবিধানে তাদের স্বীকৃতি, এখনো বাস্তবায়ন হয়নি। তবে সাধারণ জনগণের মধ্যে আদিবাসীদের অধিকার স্বীকৃতির বিষয়ে একটি ঐকমত্য তৈরি হয়েছে।”

পার্বত্য অঞ্চলে শান্তি প্রতিষ্ঠায় সেনাবাহিনীর ভূমিকার প্রসঙ্গে ড. ইফতেখারুজ্জামান বলেন, “বাংলাদেশ সেনাবাহিনী যদি নিজের দেশেই শান্তি প্রতিষ্ঠা করতে না পারে, তাহলে প্রশ্ন ওঠে। শান্তি ও সমঝতা আনতে যা যা প্রয়োজন, তা গ্রহণে সেনাবাহিনীকেই অগ্রণী ভূমিকা নিতে হবে।”

আলোচনা সভায় বক্তারা আরও বলেন, রাষ্ট্রীয় নীতিমালা, সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া, রাজনৈতিক কাঠামো, সাহিত্য এবং আর্থ-সামাজিক পরিসরে আদিবাসীদের বাঙালিকরণ কিংবা অদৃশ্যিকরণ যেন আর না ঘটে, সে বিষয়ে সতর্ক থাকতে হবে।

তাঁদের দাবি, পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তির পূর্ণাঙ্গ বাস্তবায়ন এবং আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতিই পারে একটি অন্তর্ভুক্তিমূলক ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র নির্মাণে সহায়ক হতে।

- Advertisement -spot_img
সর্বশেষ

৭০ অনুচ্ছেদ সংশোধনের পরই পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচন

সংবিধানের ৭০ অনুচ্ছেদে প্রয়োজনীয় সংশোধন আনার পরই পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। বৃহস্পতিবার (২০ আগস্ট)...