ঢাকাই সিনেমার গ্ল্যামারাস নায়িকা ইয়ামিন হক ববি। সম্প্রতি অস্ট্রেলিয়ার সিডনিতে গিয়েছেন তিনি। বোন ও তার সন্তানদের দেখতে ববির এ সফর। নায়িকার দুই বোন সেখানে বসবাস করেন। সেখানকার সব মনোরম লোকেশনে নিজের আবেদনময়ী ছবি পোস্ট করছেন সোশ্যাল হ্যান্ডেলে।
অস্ট্রেলিয়া সফর নিয়ে ববি কালবেলাকে বলেন, আরও আগেই আসার কথা ছিল। নানা ব্যস্ততায় হয়ে উঠছিল না। অবশেষে আসা হলো। বাচ্চাদের সঙ্গে সময় কাটাতে বেশ ভালো লাগছে। আমার বোনের সন্তানরা খালামণির জন্য পাগল। ওদের সঙ্গে দারুণ সময় কাটছে।
তিনি আরও বলেন, এবারের ট্যুর বেশ লম্বাই হবে। কবে ফিরব এখনো ঠিক করিনি। এখানকার সুন্দর সব লোকেশনে ঘুরছি। ভ্রমণ ও আড্ডা দুটোই বেশ ভালো চলছে। অস্ট্রেলিয়ার আরও সব মনোরম লোকেশন ঘুরে দেখার ইচ্ছা আছে। ববি বলেন, ঘুরতে এসে ভালো লাগছে। তবে আমি সবসময় আমার দেশকে মিস করি।
অসংখ্য ব্যবসাসফল সিনেমা উপহার দিয়েছেন ববি। অভিনয়ের পাশাপাশি চলচ্চিত্রও প্রযোজনা করেছেন। মাঝেমধ্যে বিজ্ঞাপনেও তার উপস্থিতি দেখা যায়।
সংবিধানের ৭০ অনুচ্ছেদে প্রয়োজনীয় সংশোধন আনার পরই পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
বৃহস্পতিবার (২০ আগস্ট)...