28 C
Dhaka
শুক্রবার, আগস্ট ২১, ২০২৬

এবার এক্স-এ বার্তা পাঠানো যাবে ‘এক্সচ্যাট’-এর মাধ্যমে

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100

 

আন্তর্জাতিক ডেস্কঃ

বিশ্বজুড়ে আলোচিত প্রযুক্তি উদ্যোক্তা এলন মাস্ক তাঁর মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’ (সাবেক টুইটার)-এ নতুন একটি ব্যক্তিগত বার্তা পাঠানোর ফিচার ‘XChat’ চালু করেছেন। মাস্কের বহুমাত্রিক পরিকল্পনার অংশ হিসেবে এই ফিচার যুক্ত হলো, যার লক্ষ্য ‘এক্স’কে একটি ‘সবকিছু-একসাথে’ অ্যাপ হিসেবে গড়ে তোলা।

শনিবার আন্তর্জাতিক সংবাদমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী, ‘XChat’ ব্যবহারকারীদের মধ্যে নিরাপদ, দ্রুত ও সহজ উপায়ে বার্তা আদান-প্রদানের সুযোগ দেবে। এই ফিচারটিকে হোয়াটসঅ্যাপ, সিগন্যাল এবং টেলিগ্রাম-এর প্রতিদ্বন্দ্বী হিসেবে বিবেচনা করা হচ্ছে।

এ বিষয়ে এলন মাস্ক জানান, তাঁর লক্ষ্য চীনের ‘উইচ্যাট’-এর মতো একটি প্ল্যাটফর্ম তৈরি করা, যেখানে সামাজিক যোগাযোগ, ব্যক্তিগত বার্তা, পেমেন্ট, ভিডিও কলিংসহ নানা সেবা একই প্ল্যাটফর্মে পাওয়া যাবে। ‘XChat’-এর মাধ্যমে সেই দিকেই আরও একধাপ এগোল ‘এক্স’।

বিশেষজ্ঞরা বলছেন, এ উদ্যোগ সফল হলে এটি বিশ্বব্যাপী সামাজিক যোগাযোগের ধরন পাল্টে দিতে পারে। তবে, ব্যবহারকারীর গোপনীয়তা ও নিরাপত্তা নিশ্চিত করা—এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ।

মাস্কের মালিকানায় আসার পর থেকেই টুইটার ব্র্যান্ডের নানা পরিবর্তন দেখা গেছে। নাম পরিবর্তনের পর ‘এক্স’ এখন শুধু মাইক্রোব্লগিং নয়, বরং সব ধরনের ডিজিটাল সেবা কেন্দ্র হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চায়।

সূত্রঃ বুজজুকা প্রাইম

- Advertisement -spot_img
সর্বশেষ

‘ফ্যাসিবাদী শাসনের অবসান ঘনিয়ে এসেছে’, ত্রিশূরে বললেন প্রকাশ রাজ

দক্ষিণী অভিনেতা প্রকাশ রাজ বলেছেন, ভারতের তরুণরা এখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও তাঁর রাজনীতিকে “চিনে গেছে” এবং তারা আর...