28 C
Dhaka
শুক্রবার, আগস্ট ২১, ২০২৬

২০২৬ সালের হজে নতুন শর্ত: অসুস্থরা যেতে পারবেন না

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100

 

খবরের দেশ ডেস্কঃ

২০২৬ সালের হজে অংশ নিতে হলে শারীরিকভাবে সম্পূর্ণ সুস্থ থাকতে হবে—এমন নির্দেশনা দিয়ে নতুন রোডম্যাপ ঘোষণা করেছে সৌদি সরকার। জটিল অসুস্থতায় আক্রান্ত কেউ হজে অংশ নিতে পারবেন না। নিষেধাজ্ঞার তালিকায় রয়েছে হৃদরোগ, কিডনি ও ফুসফুসের জটিলতা, লিভার সিরোসিস, ক্যানসার, মানসিক সমস্যা ও ঝুঁকিপূর্ণ অন্তঃসত্ত্বা নারীরা।

ধর্ম মন্ত্রণালয় সম্প্রতি হজ এজেন্সিগুলোর কাছে এ নির্দেশনাসহ রোডম্যাপ পাঠিয়েছে। আগামী ১২ অক্টোবরের মধ্যে হজে আগ্রহীদের প্রাক-নিবন্ধন সম্পন্ন করতে বলা হয়েছে। এরপর ৯ নভেম্বর সৌদি সরকারের সঙ্গে দ্বিপক্ষীয় হজচুক্তি স্বাক্ষরিত হবে।

রোডম্যাপে বলা হয়েছে, এবার থেকে সব অর্থনৈতিক লেনদেন ‘নুসুক মাসার’ প্ল্যাটফর্মের মাধ্যমে করতে হবে। খাবার সরবরাহে চুক্তি বাধ্যতামূলকভাবে করতে হবে সৌদি ক্যাটারিং কোম্পানির সঙ্গে। হোটেল, তাঁবু, পরিবহনসহ সব চুক্তি করতে হবে নির্ধারিত সময়ের মধ্যে।

হজযাত্রীর ভিসা দেওয়া হবে ৮ ফেব্রুয়ারি থেকে ২০ মার্চ পর্যন্ত। সৌদি গমন শুরু হবে ১৮ এপ্রিল।

হাবের মহাসচিব ফরিদ আহমেদ মজুমদার বলেন, “বাংলাদেশিদের জন্য সৌদি খাবার অনেক সময় হজযাত্রা বিঘ্ন করে।” অন্যদিকে স্বাস্থ্য বিশেষজ্ঞরা মনে করছেন, ঝুঁকিপূর্ণ রোগীদের হজে যাওয়া ঠেকাতে সৌদি আরবের এ পদক্ষেপ সময়োপযোগী।

হজ পোর্টাল সূত্র জানায়, আগামী বছর হজে প্রাক-নিবন্ধনকারী ৩৩ হাজারের বেশি, তবে কোটা পূরণ নিয়ে রয়েছে অনিশ্চয়তা।

 

- Advertisement -spot_img
সর্বশেষ

‘ফ্যাসিবাদী শাসনের অবসান ঘনিয়ে এসেছে’, ত্রিশূরে বললেন প্রকাশ রাজ

দক্ষিণী অভিনেতা প্রকাশ রাজ বলেছেন, ভারতের তরুণরা এখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও তাঁর রাজনীতিকে “চিনে গেছে” এবং তারা আর...