34.5 C
Dhaka
বুধবার, অক্টোবর ৭, ২০২৬

ট্রাম্প যুদ্ধ শুরু করেছেন, শেষ করব আমরা- ইরানের হুমকি

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100

খবরের দেশ ডেস্ক,

যুক্তরাষ্ট্রের হামলার পর প্রত্যাঘাতের কড়া হুঁশিয়ারি দিয়েছে ইরান। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উদ্দেশে ইরানের সামরিক বাহিনীর হুমকি- ‘এই যুদ্ধের শুরুটা আপনি করে থাকতে পারেন, কিন্তু শেষটা আমরাই করব।’ এ সময় ট্রাম্পকে ‘জুয়াড়ি’ বলেও সম্বোধন করে ইরান সেনাবাহিনী।

স্থানীয় সময় সোমবার সকালে ইরানের সামরিক বাহিনীর সদর দপ্তর খাতাম আল-আনবিয়ার মুখপাত্র ইব্রাহিম জোলফাকারির একটি ভিডিও বার্তা প্রকাশ্যে এসেছে।

ভিডিও বার্তায় ইরান সেনাবাহিনী বলেছে, পারমাণবিক স্থাপনায় মার্কিন হামলা আমাদের সশস্ত্র বাহিনীর জন্য বৈধ লক্ষ্যবস্তুর পরিধি বৃদ্ধি করেছে। এ সময় ইসলামী প্রজাতন্ত্রের বিরুদ্ধে ইসরায়েলের সামরিক অভিযানে যোগ দেওয়ায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ‘জুয়াড়ি’ বলে অভিহিত করা হয়।

রোববার ভোরের দিকে ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় বাঙ্কার-বাস্টার বোমা ফেলে ইসরায়েলের অভিযানে যোগ দেয় যুক্তরাষ্ট্র। এর পর থেকে প্রতিশোধ নেওয়ার হুমকি দিয়ে আসছে ইরান।

যদিও ইসরায়েলি ভূখণ্ডে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ অব্যাহত রাখলেও, এখনও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেয়নি তেহরান। ট্রাম্প প্রশাসন বারবার বলে আসছে যে, তাদের লক্ষ্য কেবল ইরানের পারমাণবিক কর্মসূচি ধ্বংস করা, বৃহত্তর যুদ্ধ শুরু করা নয়।

তবে রোববার একটি সোশ্যাল মিডিয়া পোস্টে ট্রাম্প খোলাখুলিভাবে ‘রেজিম চেইঞ্জ’ কথাটি উল্লেখ করেছেন। তিনি লেখেন, “রেজিম চেইঞ্জ’ শব্দটি ব্যবহার করা রাজনৈতিকভাবে সঠিক নয়, তবে বর্তমান ইরানি শাসন যদি ইরানকে আবার মহান করে তুলতে অক্ষম হয়, তাহলে কেন শাসন পরিবর্তন হবে না? মিগা!!!”

- Advertisement -spot_img
সর্বশেষ

দুই বছরে অনলাইন বাস টার্মিনাল: প্রযুক্তিনির্ভর সড়ক নিরাপত্তায় নতুন দিগন্ত

  বিশ্ব পর্যটন দিবসেই যাত্রা, দুই বছরে ১১০+ পরিবহন, ২,৭৭৩ বাস, ২,৭৫৩ চালক ও ৫৮,৯৯২ ডিজিটাল শিডিউল আজ ২৭ সেপ্টেম্বর ২০২৬,...