28 C
Dhaka
শুক্রবার, আগস্ট ২১, ২০২৬

শাহবাজ শরিফের সঙ্গে সৌদি ও কাতার রাষ্ট্রদূতের জরুরি ফোনালাপ, মধ্যপ্রাচ্যে শান্তি রক্ষায় আলোচনা

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100

 

আন্তর্জাতিক ডেস্ক:

মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান উত্তেজনার প্রেক্ষাপটে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা নিশ্চিত করতে সৌদি আরব ও কাতারের রাষ্ট্রদূতদের সঙ্গে ফোনে জরুরি আলোচনা করেছেন।

পাকিস্তানের গণমাধ্যম এআরওয়াই নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার কাতারের রাষ্ট্রদূত আলি মুবারক আলী ঈসা আল-খাতেরের সঙ্গে ফোনালাপে শাহবাজ শরিফ সম্প্রতি কাতারে অবস্থিত একটি মার্কিন সামরিক ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, উত্তেজনা প্রশমনের এখনই উপযুক্ত সময় এবং পাকিস্তান কাতার সরকারের পাশে রয়েছে।

কাতারি রাষ্ট্রদূত পাকিস্তানের প্রধানমন্ত্রীর দ্রুত সাড়া ও সংহতির প্রশংসা করেন এবং শান্তিপূর্ণ সমাধানে যৌথভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেন।

একই দিনে সৌদি রাষ্ট্রদূত নওয়াফ বিন সাঈদ আল-মালকির সঙ্গে ফোনালাপে শাহবাজ শরিফ বলেন, কূটনৈতিক প্রচেষ্টার মাধ্যমে মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা ফিরিয়ে আনা সম্ভব। তিনি সৌদি নেতৃত্বের সঙ্গে ঘনিষ্ঠ সহযোগিতার ওপর গুরুত্ব দেন এবং পাকিস্তান-সৌদি-কাতার ত্রিপক্ষীয় অংশীদারিত্ব জোরদারের প্রতিশ্রুতি দেন।

সৌদি রাষ্ট্রদূত পাকিস্তানের শান্তিপূর্ণ প্রচেষ্টার প্রশংসা করে যৌথ উদ্যোগের গুরুত্বে জোর দেন।

এই আলোচনা এমন এক সময়ে হয়েছে, যখন কাতারের মার্কিন ঘাঁটিতে ইরানি হামলার জেরে মধ্যপ্রাচ্যে নতুন করে অস্থিরতা ছড়িয়ে পড়েছে। যুক্তরাষ্ট্র পাল্টা হামলা চালিয়েছে এবং ইরান দিয়েছে প্রতিশোধের হুমকি। এমন প্রেক্ষাপটে পাকিস্তানের এই কূটনৈতিক তৎপরতা দেশটির শান্তিনির্ভর পররাষ্ট্রনীতির প্রতিফলন বলে মনে করছেন বিশ্লেষকরা।

- Advertisement -spot_img
সর্বশেষ

‘ফ্যাসিবাদী শাসনের অবসান ঘনিয়ে এসেছে’, ত্রিশূরে বললেন প্রকাশ রাজ

দক্ষিণী অভিনেতা প্রকাশ রাজ বলেছেন, ভারতের তরুণরা এখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও তাঁর রাজনীতিকে “চিনে গেছে” এবং তারা আর...