28 C
Dhaka
শুক্রবার, আগস্ট ২১, ২০২৬

ট্রাম্প ঘোষিত যুদ্ধবিরতি ভঙ্গের অভিযোগে তেহরানে ফের হামলা চালাল ইসরায়েল

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100

 

আন্তর্জাতিক ডেস্কঃ

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষিত যুদ্ধবিরতি কার্যকর হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই নতুন করে উত্তপ্ত হয়ে উঠেছে মধ্যপ্রাচ্য। মঙ্গলবার ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ ঘোষণা দেন, ইরানের ‘যুদ্ধবিরতি লঙ্ঘনের’ জবাবে তেহরানে ফের বিমান হামলা চালিয়েছে তার দেশ।

ইসরায়েল দাবি করেছে, ইরান যুদ্ধবিরতির শর্ত ভেঙে তাদের লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে। তবে ইরানের পক্ষ থেকে এই অভিযোগ সরাসরি অস্বীকার করা হয়েছে। দেশটির সামরিক বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, তারা কোনো ধরনের ক্ষেপণাস্ত্র ছোঁড়ে নাই।

এর আগে প্রেসিডেন্ট ট্রাম্প ট্রুথ সোশ্যাল-এ লিখেছিলেন, “যুদ্ধবিরতি এখন কার্যকর। অনুগ্রহ করে এটি লঙ্ঘন করবেন না!”ইরান ও ইসরায়েল উভয়ই যুদ্ধবিরতি মেনে নেওয়ার কথা জানিয়েছিল। কিন্তু পরবর্তী কয়েক ঘণ্টার মধ্যেই পরিস্থিতি বদলে যায়।

ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু বলেন, ১৩ জুন শুরু হওয়া অভিযান তাদের লক্ষ্য পূরণ করেছে। তিনি বলেন, “আমরা ইরানের পারমাণবিক কর্মসূচি ধ্বংস করেছি।” তিনি প্রেসিডেন্ট ট্রাম্পকেও ধন্যবাদ জানান।

এদিকে ইরানের শীর্ষ নিরাপত্তা সংস্থা বলছে, ইসরায়েল বাধ্য হয়ে যুদ্ধবিরতি মানতে রাজি হয়েছে এবং তেহরান সব ধরনের আগ্রাসনের জবাব দিতে প্রস্তুত।

এই ১২ দিনের যুদ্ধেই বহু মানুষের প্রাণহানি হয়েছে। ইরানে একজন পরমাণু বিজ্ঞানীসহ নয়জন নিহত হয়েছেন, আর ইসরায়েলে প্রাণ গেছে অন্তত ২৮ জনের। বিশ্লেষকদের মতে, যুদ্ধ থামলেও আস্থার সংকট থেকেই যাচ্ছে।

সূত্রঃরয়টার্স

- Advertisement -spot_img
সর্বশেষ

‘ফ্যাসিবাদী শাসনের অবসান ঘনিয়ে এসেছে’, ত্রিশূরে বললেন প্রকাশ রাজ

দক্ষিণী অভিনেতা প্রকাশ রাজ বলেছেন, ভারতের তরুণরা এখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও তাঁর রাজনীতিকে “চিনে গেছে” এবং তারা আর...