30.9 C
Dhaka
বুধবার, অক্টোবর ৭, ২০২৬

ফারিণ নয়, দেবের নায়িকা ছোটপর্দার জ্যোতির্ময়ী

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100

 

বিনোদন ডেস্কঃ

টালিউডের প্রযোজক অতনু রায় চৌধুরী, অভিনেতা দেব ও পরিচালক অভিজিৎ সেনকে ‘ব্রহ্মা-বিষ্ণু-মহেশ্বর’ বলা হয়। মঙ্গলবার (২৪ জুন) তারা ‘প্রজাপতি ২’ সিনেমার শুটিং পরিকল্পনা নিয়ে বৈঠকে বসে। সেই সময় সামাজিক মাধ্যমে হাসিমুখে তাদের ছবি ভাইরাল হয়। বৈঠকে জানা গেছে, বাংলাদেশের অভিনেত্রী তাসনিয়া ফারিণ নয়, এবার দেবের নায়িকা হিসেবে থাকছেন কলকাতার ছোটপর্দার অভিনেত্রী জ্যোতির্ময়ী কুণ্ডু।

এক সূত্রের খবর, সবকিছু ঠিক থাকলে জুলাইয়ের প্রথম সপ্তাহেই শুটিং শুরু হবে। দেবের বিপরীতে নায়িকা হিসেবে দেখা যাবে জ্যোতির্ময়ীকে। এই খবর প্রথম প্রকাশ করেছিল আনন্দবাজার ডটকম।

গত তিন বছর ধরে ‘টনিক’, ‘প্রজাপতি’, ‘প্রধান’সহ ভিন্ন স্বাদের সিনেমা নিয়ে দর্শকের মন জয় করেছেন দেব, অভিজিৎ ও অতনু। ‘প্রজাপতি ২’-এর ঘোষণা দিয়ে তারা নতুন মরশুমের প্রস্তুতি নিচ্ছেন। এর আগে জানা যায়, বাংলাদেশি নায়িকা তাসনিয়া ফারিণ ভিসা সমস্যার কারণে শুটিংয়ে যোগ দিতে পারেননি।

বৈঠকে কলকাতার পাশাপাশি লন্ডনে শুটিংয়ের পরিকল্পনাও আলোচনা হয়েছে। তবে চলমান বিশ্বব্যাপী অস্থিরতার কারণে বিমান চলাচলে অনিশ্চয়তা দেখা দিয়েছে। তাই প্রথম ধাপে কলকাতায় শুটিং শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হলে বিদেশে শুটিং করা হবে।

এই টিমের নতুন সিনেমা ‘প্রজাপতি ২’ নিয়ে ভক্তদের মধ্যে আগ্রহ এবং প্রত্যাশা দিনদিন বাড়ছে।

- Advertisement -spot_img
সর্বশেষ

দুই বছরে অনলাইন বাস টার্মিনাল: প্রযুক্তিনির্ভর সড়ক নিরাপত্তায় নতুন দিগন্ত

  বিশ্ব পর্যটন দিবসেই যাত্রা, দুই বছরে ১১০+ পরিবহন, ২,৭৭৩ বাস, ২,৭৫৩ চালক ও ৫৮,৯৯২ ডিজিটাল শিডিউল আজ ২৭ সেপ্টেম্বর ২০২৬,...