30.9 C
Dhaka
বুধবার, অক্টোবর ৭, ২০২৬

মেদহীন মুখ ও বলিরেখাহীন ত্বকের জন্য মালাইকার ফেস যোগা ভাইরাল

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100

 

বিনোদন ডেস্কঃ

বলিউড অভিনেত্রী মালাইকা অরোরা তার ৫১ বছর বয়সেও যেভাবে টেনে রেখেছেন তরুণী মত মুখমণ্ডল ও বলিরেখাহীন ত্বক, তা নিয়ে সবার মাঝে আগ্রহ বেড়েই চলছে। মেদহীন ও টানটান গাল, চোয়াল আর মুখমণ্ডল দেখে তার বয়স বিশ্বাস করা কঠিন। মালাইকা শরীরচর্চা ও ডায়েটে বিশেষ যত্ন নেন, তবে মুখের এই নরম ও বলিরেখাহীন ত্বকের রহস্য এখন সামাজিক মাধ্যমে ভাইরাল।

মালাইকা সম্প্রতি একটি ভিডিওতে দেখিয়েছেন তার মুখের জন্য ‘ফেস যোগা’ বা মুখের ব্যায়ামের পদ্ধতি, যা অনেকে অনুসরণ করছে। এই ব্যায়ামকে ‘স্ল্যাপিং পিয়ানো এক্সারসাইজ’ নামেও ডাকা হয়। ফেস যোগার প্রশিক্ষক বিভূতি অরোরা বলেন, মুখে বায়ুসঞ্চয় করে গাল ফুলিয়ে ঠোঁট দিয়ে চেপে রাখার এই ব্যায়াম ত্বকের কোলাজেন বৃদ্ধি করে ও মাংসপেশির শিথিলতা কমায়। এতে মুখ টানটান ও ফোলা ভাব কমে যায়।

দিল্লির চর্মরোগ বিশেষজ্ঞ বিজয় সিংহল বলেন, মুখের ব্যায়াম ত্বককে উজ্জ্বল ও পেশি টানটান রাখতে সাহায্য করে। মুখগহ্বরে বাতাস ভরে রাখার ফলে গাল ও চোয়াল শক্ত হয় এবং ত্বক শিথিল হওয়ার ঝুঁকি কমে।

ফেসিয়াল যোগ ও রূপবিশেষজ্ঞরা বলছেন, নিয়মিত মুখের ব্যায়াম অকাল বার্ধক্য প্রতিরোধ করে এবং বয়সের সঙ্গে ত্বককে বলিরেখাহীন ও নির্মেদ রাখে। সবচেয়ে বড় সুবিধা হলো— এই সহজ ও কোনো বাড়তি খরচ ছাড়াই সৌন্দর্য ধরে রাখার উপায়। তাই মালাইকার এই ফেস যোগা পদ্ধতি এখন অনেকের মধ্যে জনপ্রিয় হয়ে উঠেছে।

- Advertisement -spot_img
সর্বশেষ

দুই বছরে অনলাইন বাস টার্মিনাল: প্রযুক্তিনির্ভর সড়ক নিরাপত্তায় নতুন দিগন্ত

  বিশ্ব পর্যটন দিবসেই যাত্রা, দুই বছরে ১১০+ পরিবহন, ২,৭৭৩ বাস, ২,৭৫৩ চালক ও ৫৮,৯৯২ ডিজিটাল শিডিউল আজ ২৭ সেপ্টেম্বর ২০২৬,...