27.8 C
Dhaka
বুধবার, অক্টোবর ৭, ২০২৬

মামলা করছেন মিষ্টি জান্নাত, আসামি হবেন ১২৭ জন

জনপ্রিয়
ঢাকাই ছবির আলোচিত নায়িকা, দন্ত চিকিৎসক ও ব্যবসায়ী মিষ্টি জান্নাত বর্তমানে সংযুক্ত আরব আমিরাতের দুবাই শহরে রয়েছেন। সেখান থেকেই মামলার হুমকি দিলেন এই নায়িকা।
আগেই মিষ্টি কালবেলাকে জানিয়েছিলেন, দুবাইতে নিজের ব্যবসায়িক কাজে গিয়েছেন তিনি। সেখানে তার বেশ কিছু পারিবারিক ব্যবসা রয়েছে।
এদিকে মিষ্টির ফেসবুক পেজে নানা সময়ে বিভিন্ন আইডি থেকে নেতিবাচক মন্তব্য করে আসছিলেন কিছু ব্যক্তি। বিষয়টি নজর এড়ায়নি নায়িকার। তাইতো এবার মামলার হুমকি দিয়েছেন মিষ্টি।
এখন পর্যন্ত ১২৭ জনের বিরুদ্ধে মামলার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। মিষ্টি জান্নাত বলেন, কিছু পেজ এবং সো- কলড জার্নালিস্ট নামে ভিউ ব‍্যবসায়ীদের নাম, এবং কিছু কন্টেন্ট ক্রিয়েটরসহ ১২৭ জন আমার পেজে বাজে কমেন্টকারী এদের স্ক্রিনশট, লিংক সব এন্টি করা করেছি। একই সঙ্গে সো – কলড ফেসবুকার, টিকটকার এদের নাম নিয়ে আমার ল-ইয়ার এবং আমার ফ‍্যান-ফলোয়ার, পরিবার কাজ করছেন । শিগগিরই এদের আইনের আওতায় আনা হবে আমার মানহানি করার জন্য। দীর্ঘদিন ধরেই দেখছি একদল লোক আমার পেছনেই লেগেই আছে। তবে এবার আর তাদের কোনো ক্ষমা নাই।
- Advertisement -spot_img
সর্বশেষ

দুই বছরে অনলাইন বাস টার্মিনাল: প্রযুক্তিনির্ভর সড়ক নিরাপত্তায় নতুন দিগন্ত

  বিশ্ব পর্যটন দিবসেই যাত্রা, দুই বছরে ১১০+ পরিবহন, ২,৭৭৩ বাস, ২,৭৫৩ চালক ও ৫৮,৯৯২ ডিজিটাল শিডিউল আজ ২৭ সেপ্টেম্বর ২০২৬,...