26 C
Dhaka
বৃহস্পতিবার, অক্টোবর ৮, ২০২৬

আবারও মা হলেন ইলিয়ানা

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100

গেল বছর প্রথম সন্তানের জন্ম দেন বলিউড তারকা ইলিয়ানা ডি’ক্রুজ। সে সময় সন্তানের বাবার পরিচয় গোপন রেখে বেশ বিতর্কে পড়েছিলেন অভিনেত্রী। এক বছরের মধ্যেই দ্বিতীয়বার মা হলেন তিনি। আজ সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেই সুখবরটি ভক্তদের সঙ্গে ভাগ করেছেন তিনি।

অভিনেত্রী জানান, ১৯ জুন পুত্রসন্তানের জন্ম দিয়েছেন তিনি। নিজের পোস্টে সদ্যোজাত সন্তানের একটি সাদাকালো ছবিটি দিয়েছেন তিনি। ছবিতে দেখা গেছে, মাথায় টুপি, সারা গায়ে তোয়ালে জড়ানো সদ্যোজাত পাশ ফিরে শুয়ে। ঘুমে আধবোজা চোখ। মুহূর্তেই ভাইরাল হয়েছে ছবিটি।

পোস্টে তিনি লিখেছেন, ‘কিয়েনু রেফ ডোনালের সঙ্গে পরিচয় করিয়ে দিচ্ছি।’ ইলিয়ানার পোস্টে অভিনন্দন জানিয়েছেন প্রিয়াঙ্কা চোপড়াসহ অনেক তারকাই।

অভিনেত্রী জানিয়েছেন, দ্বিতীয় সন্তান পেয়ে তিনি ও মাইকেল ভীষণ খুশি। মাতৃত্বকালীন বিরতি শেষে শিগগিরই অভিনয়ে ফিরবেন।

গত মে মাসে মুক্তি পায় ‘রেইড ২’ সিনেমাটি। রাজকুমার গুপ্তার ছবির প্রথম কিস্তিতে ইলিয়ানা থাকলেও মাতৃত্বকালীন বিরতিতে থাকায় সিকুয়েল থেকে বাদ পড়েন। তাঁর জায়গায় ছবিতে অভিনয় করেন বাণী কাপুর।

- Advertisement -spot_img
সর্বশেষ

দুই বছরে অনলাইন বাস টার্মিনাল: প্রযুক্তিনির্ভর সড়ক নিরাপত্তায় নতুন দিগন্ত

  বিশ্ব পর্যটন দিবসেই যাত্রা, দুই বছরে ১১০+ পরিবহন, ২,৭৭৩ বাস, ২,৭৫৩ চালক ও ৫৮,৯৯২ ডিজিটাল শিডিউল আজ ২৭ সেপ্টেম্বর ২০২৬,...