26 C
Dhaka
বৃহস্পতিবার, অক্টোবর ৮, ২০২৬

সান্তাহার রেলস্টেশনে বাড়ছে চুরি-ছিনতাই, নিরাপত্তাহীনতায় যাত্রীরা

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100

 

বগুড়া প্রতিনিধি:

বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার রেলওয়ে জংশনে চুরি, ছিনতাই ও পকেটমারের ঘটনা বেড়েই চলেছে। ফলে নিরাপত্তাহীনতায় ভুগছেন যাত্রীরা।

এক সময় নিরাপদ, সাশ্রয়ী ও আরামদায়ক হিসেবে ট্রেন ছিল যাত্রীদের পছন্দের শীর্ষে। কিন্তু স্টেশন এলাকায় পর্যাপ্ত নজরদারির অভাবে বর্তমানে অনেকেই বাধ্য হয়ে বিকল্প পরিবহন বেছে নিচ্ছেন।

খোঁজ নিয়ে জানা গেছে, স্টেশনে সক্রিয় রয়েছে একাধিক সংঘবদ্ধ অস্ত্রধারী চক্র। তারা ট্রেন থামা মাত্রই যাত্রীদের টার্গেট করে টাকা-পয়সা, গয়না ও মোবাইল ফোন ছিনতাই করে পালিয়ে যায়। বিশেষ করে মহিলা, বৃদ্ধ ও গ্রামাঞ্চলের যাত্রীরাই বেশি ভুক্তভোগী।

গত ২৬ জুন রাতে সীমান্ত এক্সপ্রেস ট্রেনে দুই যাত্রীর মোবাইল ছিনতাইয়ের ঘটনায় চোরকে আটক করে যাত্রীরাই পুলিশের হাতে তুলে দেন। এর আগে ৪ এপ্রিল ঢাকাগামী দ্রুতযান এক্সপ্রেসে আমেনা বিবি নামের এক নারীর কাছ থেকে নগদ টাকা ও মোবাইল ছিনতাই হয়। মে মাসে রূপসা এক্সপ্রেসে শাহিনা বেগমের ব্যাগ থেকে মোবাইল চুরি এবং সালমা খানমের ট্রলিব্যাগ প্ল্যাটফর্ম থেকে সরিয়ে নেওয়ার ঘটনাও ঘটে।

যাত্রীরা বলছেন, মামলা করেও তেমন ফল মিলছে না, তাই অনেকেই অভিযোগ করা থেকে বিরত থাকেন।

এ বিষয়ে সান্তাহার রেলওয়ে থানার ওসি হাবিবুর রহমান হাবিব বলেন, “চুরি ও ছিনতাইর ঘটনায় জড়িতদের গ্রেপ্তার করে আদালতে পাঠানো হচ্ছে। লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হয়।”

- Advertisement -spot_img
সর্বশেষ

দুই বছরে অনলাইন বাস টার্মিনাল: প্রযুক্তিনির্ভর সড়ক নিরাপত্তায় নতুন দিগন্ত

  বিশ্ব পর্যটন দিবসেই যাত্রা, দুই বছরে ১১০+ পরিবহন, ২,৭৭৩ বাস, ২,৭৫৩ চালক ও ৫৮,৯৯২ ডিজিটাল শিডিউল আজ ২৭ সেপ্টেম্বর ২০২৬,...