29 C
Dhaka
শনিবার, আগস্ট ২২, ২০২৬

সোহরাওয়ার্দী কলেজে ব্যানার নিয়ে ভুল বোঝাবুঝি, ছাত্রশিবির ব্যানার সরিয়ে নেয়

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100

 

ক্যাম্পাস প্রতিনিধিঃ

২৬ জুন ২০২৫, ঢাকা: সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজের প্রধান গেটের সামনে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ব্যানার ঝুলিয়ে আসন্ন এইচএসসি পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানানো হয়। তবে ব্যানারটি ঝুলানোর স্থানকে কেন্দ্র করে ভুল বোঝাবুঝি সৃষ্টি হয়।

ছাত্রশিবিরের সদস্যরা জানতে পারেন যে, ব্যানারটি যেখানে ঝুলানো হয়েছে, সেখানে আগে থেকে “জুলাই গণঅভ্যুত্থান” সম্পর্কিত একটি গ্রাফিতি এবং কলেজের সিট প্ল্যান সংবলিত একটি কাগজ ছিল। বিষয়টি বুঝে দ্রুত ব্যানারটি সরিয়ে অন্যত্র স্থানান্তর করেন তারা।

ছাত্রশিবিরের সেক্রেটারি বলেন, “আমরা শুধুমাত্র পরীক্ষার্থীদের জন্য শুভেচ্ছা জানাতে ব্যানারটি দিয়েছিলাম। পরে বুঝতে পারলাম সেখানে গ্রাফিতি ও সিট প্ল্যান ছিল, তাই তা সরিয়ে অন্য জায়গায় লাগিয়েছি। আমাদের উদ্দেশ্য ছাত্র কল্যাণই।” তিনি আরও জানান, শাখা কর্তৃক সিট প্লান বিতরণ অব্যাহত রয়েছে।

অপরদিকে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ শাখার সদস্য সচিব শামসুদ্দিন বলেন, “জুলাই গণঅভ্যুত্থান আমাদের দ্বিতীয় স্বাধীনতা, সেটি ঢেকে দেয়ার চেষ্টা তারা করেছে, যা গ্রহণযোগ্য নয়।”

এই ঘটনার প্রেক্ষিতে কলেজের সিনিয়র শিক্ষার্থীরা সকল ছাত্র সংগঠনকে সহনশীল ও সচেতনভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন।

- Advertisement -spot_img
সর্বশেষ

‘ফ্যাসিবাদী শাসনের অবসান ঘনিয়ে এসেছে’, ত্রিশূরে বললেন প্রকাশ রাজ

দক্ষিণী অভিনেতা প্রকাশ রাজ বলেছেন, ভারতের তরুণরা এখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও তাঁর রাজনীতিকে “চিনে গেছে” এবং তারা আর...