29 C
Dhaka
শনিবার, আগস্ট ২২, ২০২৬

বানারীপাড়ার বাইপাস সড়ক: সন্ধ্যা নদীর তীরে ভ্রমণপিপাসুদের নতুন আকর্ষণ

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100

 

বানারীপাড়া প্রতিনিধি:

বরিশালের বানারীপাড়ার বন্দরবাজার সংলগ্ন সন্ধ্যা নদীর তীরে অবস্থিত বাইপাস সড়কটি এখন স্থানীয় ও দূরদূরান্তের ভ্রমণপিপাসুদের জন্য জনপ্রিয় স্থান হিসেবে গড়ে উঠেছে। প্রতিদিন বিকেলে অসংখ্য মানুষ এখানে এসে নদীর মনোমুগ্ধকর সৌন্দর্য উপভোগ করেন।

বাইপাস সড়কের আশপাশে রয়েছে কয়েকটি রেস্তোরাঁ ও চায়ের দোকান, যেখানে পাওয়া যায় মুখরোচক হালিম, ফুচকা, চটপটি ও নানা ধরনের আচার। ফেরিঘাট এলাকায় সন্ধ্যার সময় বসে যায় স্থানীয় জেলেদের মাছের বাজার, যেখানে পাওয়া যায় তাজা ইলিশসহ বিভিন্ন প্রজাতির নদীর মাছ।

উপজেলার দক্ষিণ নাজিরপুর মাধ্যমিক বিদ্যালয় থেকে ফেরিঘাট পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার দীর্ঘ এই সড়কের এক পাশে বন্দরবাজার আর অন্য পাশে বয়ে চলেছে শান্ত সন্ধ্যা নদী। সূর্যাস্তের সময় নদীর ওপর সূর্যের প্রতিচ্ছবি এতটাই মনোমুগ্ধকর যে এখানে আসা দর্শনার্থীরা জায়গাটিকে ‘মিনি কুয়াকাটা’ বলে অভিহিত করেন।

প্রতিদিন বিকাল ৪টা থেকে রাত ১০টা পর্যন্ত মানুষ পরিবার-প্রিয়জন নিয়ে এখানে সময় কাটাতে আসেন। তবে জায়গাটিতে বিনোদনের ব্যবস্থা না থাকায় এবং শৌচাগারের অভাবে অনেক দর্শনার্থী সমস্যায় পড়েন। বসার জন্যও উপযুক্ত জায়গার অভাব রয়েছে।

অনেকে মনে করেন, যদি এই এলাকাটি পরিকল্পিতভাবে সাজিয়ে বরিশালের মুক্তিযোদ্ধা পার্কের মতো উন্নয়ন করা হয়, তবে এটি পুরো বরিশাল জেলার একটি আকর্ষণীয় পর্যটন কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত হতে পারে।

উল্লেখ্য, বাইপাস সড়ক নির্মাণের আগে বানারীপাড়া পৌরসভার মানুষের জন্য হাঁটার পরিবেশ ছিল সীমিত, যা এখন অনেকাংশে উন্নত হয়েছে।

- Advertisement -spot_img
সর্বশেষ

‘ফ্যাসিবাদী শাসনের অবসান ঘনিয়ে এসেছে’, ত্রিশূরে বললেন প্রকাশ রাজ

দক্ষিণী অভিনেতা প্রকাশ রাজ বলেছেন, ভারতের তরুণরা এখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও তাঁর রাজনীতিকে “চিনে গেছে” এবং তারা আর...