25.2 C
Dhaka
বৃহস্পতিবার, অক্টোবর ৮, ২০২৬

জাকির মোল্লা পরিবারের হামলা থেকে বাঁচতে সংবাদ সম্মেলন ভুক্তভোগীদের

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100

 

বানারীপাড়া প্রতিনিধি :

বরিশালের বানারীপাড়ায় জমি সংক্রান্ত বিরোধের জেরে হামলার শিকার হওয়ার অভিযোগ এনে পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি জাকির হোসেন মোল্লা ও তাঁর পরিবারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগীরা। শনিবার (২৮ জুন) বিকেল ৫টায় বানারীপাড়া প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন বজলুর রহমান খানের স্ত্রী মুন্নি রহমান। তিনি জানান, ২৬ জুন গাছ কাটাকে কেন্দ্র করে কথা কাটাকাটির একপর্যায়ে জাকির মোল্লা, তার ভাই এছাহাক মোল্লা, জামাল মোল্লা, কামাল মোল্লাসহ পরিবারের অন্যান্য সদস্যরা ধারালো অস্ত্র ও লাঠিসোটা নিয়ে হামলা চালায়। এতে মহিলা সদস্যসহ পরিবারের ৪ জন গুরুতর আহত হন।

ঘটনার পর মুন্নি রহমান বাদী হয়ে জাকির মোল্লাসহ ১৩ জনকে আসামি করে বানারীপাড়া থানায় মামলা দায়ের করেছেন। তিনি অভিযোগ করেন, আসামিদের একজন আত্মীয় বানারীপাড়া থানার কনস্টেবল বশির আসামিদের আগাম তথ্য দিচ্ছেন, যার ফলে এখনো কেউ গ্রেপ্তার হয়নি।

এ বিষয়ে বানারীপাড়া থানার ওসি মো. মোস্তফা বলেন, কনস্টেবল বশির অভিযোগ অস্বীকার করেছেন। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে আসামিদের গ্রেপ্তারে পুলিশ কাজ করছে বলেও জানান তিনি।

ভুক্তভোগীরা দ্রুত দোষীদের গ্রেপ্তার ও বিচার দাবি করেছেন।

- Advertisement -spot_img
সর্বশেষ

দুই বছরে অনলাইন বাস টার্মিনাল: প্রযুক্তিনির্ভর সড়ক নিরাপত্তায় নতুন দিগন্ত

  বিশ্ব পর্যটন দিবসেই যাত্রা, দুই বছরে ১১০+ পরিবহন, ২,৭৭৩ বাস, ২,৭৫৩ চালক ও ৫৮,৯৯২ ডিজিটাল শিডিউল আজ ২৭ সেপ্টেম্বর ২০২৬,...