25.2 C
Dhaka
বৃহস্পতিবার, অক্টোবর ৮, ২০২৬

ভেনিসে বেজোসের বিলাসবহুল বিয়ে ঘিরে বিক্ষোভ, স্থানীয়দের স্লোগান: ‘নো স্পেস ফর বেজোস’

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100

আন্তর্জাতিক ডেস্ক:

ভেনিসে বিশ্বের অন্যতম ধনী ব্যক্তি জেফ বেজোস ও লরেন স্যানচেজের বিলাসবহুল বিয়েকে ঘিরে বিক্ষোভে ফুঁসে উঠেছে স্থানীয় বাসিন্দারা। অতিরিক্ত পর্যটন, বাড়তি বাসাভাড়া, শ্রমিক নিপীড়ন, সামাজিক বৈষম্য ও এলিট শ্রেণির আধিপত্য নিয়ে ক্ষোভ প্রকাশ করেন বিক্ষোভকারীরা।

শনিবার ভেনিসের ঐতিহাসিক রিয়াল্টো ব্রিজ ও সেন্ট মার্কস স্কয়ারে ‘নো স্পেস ফর বেজোস’ লেখা ব্যানার এবং ‘বেজোস, আরও কর দাও’ স্লোগান সম্বলিত পোস্টার নিয়ে হাজারো মানুষ প্রতিবাদে অংশ নেন। পরিবেশ দূষণ, অতিরিক্ত যাত্রীচাপ ও নাগরিক জীবনের দুর্ভোগের অভিযোগে বিয়ের মূল আয়োজনে বাধা দিতে চাইলে, আয়োজকরা অনুষ্ঠান সরিয়ে নেয় শহরের অপেক্ষাকৃত নির্জন এলাকায়।

বিক্ষোভের আয়োজক টমাসো কাঞ্চিয়ারি বলেন, “ভেনিস কোনো থিয়েটার মঞ্চ নয়, এটা নাগরিকদের বাসযোগ্য শহর হওয়া উচিত।”

২৪ বছর বয়সী শিক্ষার্থী আলিস বজ্জোলি বলেন, “বেজোস একদিকে ৩ মিলিয়ন ইউরো দান করেন, অন্যদিকে বেসরকারি বিমান ও ইয়াটে করে পরিবেশ দূষণ করেন।”

স্থানীয় চলচ্চিত্র নির্মাতা আন্দ্রেয়া সেজ্রে জানান, উচ্চ ব্যয় ও বসবাসের অসুবিধার কারণে তরুণ প্রজন্ম ভেনিস ছাড়তে বাধ্য হচ্ছে। গত ৫০ বছরে শহরের জনসংখ্যা অর্ধেকে নেমে এসেছে।

এদিকে ভেনেতোর গভর্নর লুকা জায়া বলেন, “এমন অনুষ্ঠান ভেনিসের অর্থনীতির জন্য আশীর্বাদ।”

তবে বেজোসের ট্রাম্পের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক, শ্রমিক অধিকার লঙ্ঘন ও কর ফাঁকির অভিযোগ—সব মিলিয়ে এই বিয়ে নিয়ে ক্ষোভ এখন শুধু ভেনিস নয়, আন্তর্জাতিক মহলেও ছড়িয়ে পড়েছে।

সূত্রঃরয়টার্স

- Advertisement -spot_img
সর্বশেষ

দুই বছরে অনলাইন বাস টার্মিনাল: প্রযুক্তিনির্ভর সড়ক নিরাপত্তায় নতুন দিগন্ত

  বিশ্ব পর্যটন দিবসেই যাত্রা, দুই বছরে ১১০+ পরিবহন, ২,৭৭৩ বাস, ২,৭৫৩ চালক ও ৫৮,৯৯২ ডিজিটাল শিডিউল আজ ২৭ সেপ্টেম্বর ২০২৬,...