25.2 C
Dhaka
বৃহস্পতিবার, অক্টোবর ৮, ২০২৬

গাজায় উত্তেজনা চরমে, উত্তরে হামলার আগে ইসরায়েলের সরিয়ে নেওয়ার নির্দেশ; যুদ্ধ বন্ধে ট্রাম্পের আহ্বান

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100

 

আন্তর্জাতিক ডেস্কঃ

গাজার উত্তরে নতুন করে হামলার প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল। রোববার ভোরে গাজার জাবালিয়া ও গাজা শহরের বড় অংশের বাসিন্দাদের দক্ষিণের খান ইউনুসের আল-মাওয়াসি এলাকায় চলে যাওয়ার নির্দেশ দিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী।

এক বিবৃতিতে সেনাবাহিনী জানায়, “এই এলাকায় সন্ত্রাসী সংগঠনের সক্ষমতা ধ্বংস করতে আমাদের অভিযান আরও তীব্র ও বিস্তৃত হবে।”

গাজার বাসিন্দা ও মেডিকেল সূত্র জানায়, জাবালিয়ায় রাতভর চালানো বোমা হামলায় অন্তত ছয়জন নিহত হয়েছেন। দক্ষিণের খান ইউনুসে মাওয়াসির কাছে এক শরণার্থী শিবিরে বিমান হামলায় আরও পাঁচজনের মৃত্যু হয়।

এই অবস্থায় যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের সোশ্যাল প্ল্যাটফর্ম ট্রুথ সোশালে তিনি লেখেন, “গাজায় চুক্তি করো, জিম্মিদের ফিরিয়ে আনো।”

এদিকে যুদ্ধবিরতির জন্য নতুন উদ্যোগ নিয়েছে মিশর, কাতার ও যুক্তরাষ্ট্র। হামাস জানিয়েছে, তারা যুদ্ধবিরতি আলোচনায় ফিরতে প্রস্তুত, তবে চুক্তির অংশ হিসেবে যুদ্ধ থামানো ও গাজা থেকে ইসরায়েলের সম্পূর্ণ প্রত্যাহার চায়।

হামাসের দাবি, তারা গাজায় এখনো জীবিত থাকা ২০ জন জিম্মিকে কেবল তখনই মুক্তি দেবে, যখন যুদ্ধ শেষ হবে।

ইসরায়েলের তথ্যমতে, ২০২৩ সালের অক্টোবরে হামাসের হামলায় ১,২০০ জন নিহত ও ২৫১ জনকে জিম্মি করা হয়। এরপর চালানো অভিযানে গাজায় এখন পর্যন্ত ৫৬,০০০ এর বেশি মানুষ নিহত হয়েছে বলে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের দাবি।

সূত্রঃরয়টার্স

- Advertisement -spot_img
সর্বশেষ

দুই বছরে অনলাইন বাস টার্মিনাল: প্রযুক্তিনির্ভর সড়ক নিরাপত্তায় নতুন দিগন্ত

  বিশ্ব পর্যটন দিবসেই যাত্রা, দুই বছরে ১১০+ পরিবহন, ২,৭৭৩ বাস, ২,৭৫৩ চালক ও ৫৮,৯৯২ ডিজিটাল শিডিউল আজ ২৭ সেপ্টেম্বর ২০২৬,...