25.2 C
Dhaka
বৃহস্পতিবার, অক্টোবর ৮, ২০২৬

আঁকড়ে ধরে রাখার চেয়ে ছেড়ে দেওয়া ভালো

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100

 

বিনোদন ডেস্কঃ

বলিউডের জনপ্রিয় দম্পতি কাজল ও অজয় দেবগন দাম্পত্য জীবনের ২৫ বছর পার করেছেন। দুই সন্তান নিয়ে তাদের সংসার এখনও সুখের প্রতিচ্ছবি। তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে কাজল প্রকাশ্যে জানালেন, ‘দেখতে গেলে আমাদের অনেক আগেই বিচ্ছেদ হয়ে যেত।’

১৯৯৯ সালের ২৪ ফেব্রুয়ারি বিয়ে করেন কাজল ও অজয়। তখন অভিনেত্রীর ক্যারিয়ারের এক উজ্জ্বল পর্যায়। হঠাৎ বিয়ের সিদ্ধান্তে কাজলের বাবা শমু মুখোপাধ্যায় চার দিন মেয়ের সঙ্গে কথা বলেননি। শেষমেশ পরিবারের উপস্থিতিতে একটি ঘরোয়া আয়োজনে বিয়ে সম্পন্ন হয়।

দাম্পত্য জীবনে কখনো বড় ধরনের প্রেমের প্রকাশ দেখা যায়নি এই দম্পতির মধ্যে। অজয় সাধারণত ব্যক্তিগত জীবন নিয়ে কথা বলেন না, তবে কাজল বরাবরই খোলামেলা।

সাম্প্রতিক এক সাক্ষাৎকারে কাজল বলেন, “আমরা একে অপরের থেকে অনেকটাই আলাদা। সে কারণে দেখতে গেলে আমাদের অনেক আগেই বিচ্ছেদ হয়ে যাওয়ার কথা ছিল।”

তাহলে সংসার কিভাবে টিকল? এই প্রশ্নের উত্তরে কাজল বলেন, “সুখী দাম্পত্যের জন্য আপনার স্মৃতিশক্তি দুর্বল হতে হবে। ভুলে যাওয়ার রোগ থাকতে হবে, আর কখনো কখনো কানে কম শুনতে হবে।”

অভিনেত্রী বিশ্বাস করেন, সুখী দাম্পত্য জীবনের মূল রহস্য হলো কিছু ভুলে যাওয়া এবং ছেড়ে দেওয়া। আঁকড়ে ধরে রাখার চেয়ে ছেড়ে দেয়া ভালো। এই মনোভাবের কারণেই অজয়-কাজল ২৫ বছর ধরে সুখে সংসার করছেন।

- Advertisement -spot_img
সর্বশেষ

দুই বছরে অনলাইন বাস টার্মিনাল: প্রযুক্তিনির্ভর সড়ক নিরাপত্তায় নতুন দিগন্ত

  বিশ্ব পর্যটন দিবসেই যাত্রা, দুই বছরে ১১০+ পরিবহন, ২,৭৭৩ বাস, ২,৭৫৩ চালক ও ৫৮,৯৯২ ডিজিটাল শিডিউল আজ ২৭ সেপ্টেম্বর ২০২৬,...