32.8 C
Dhaka
বৃহস্পতিবার, অক্টোবর ৮, ২০২৬

মুরাদনগরে ধর্ষণের মামলা তুলতে চান নির্যাতিতা নারী, বললেন— ‘দেশে শান্তি চাই’

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100

 

খবরের দেশ ডেস্কঃ

কুমিল্লার মুরাদনগরে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলা তুলে নিতে চান নির্যাতনের শিকার নারী। সোমবার (৩০ জুন) নিজ বাড়িতে সাংবাদিকদের তিনি বলেন, ‘আমি দশজনের শান্তি চাই, আমার যা হওয়ার হয়েছে, আমি মামলা তুলতে চাই।’

ওই নারী জানান, পরিবারকে না জানিয়েই মামলা করেছিলেন। তিনি বলেন, “ফজর আলীর এখন প্রাণে বাঁচার সম্ভাবনাই নেই। সে যদি হাঁটাচলা করত, তাহলে মামলা করে লাভ হতো। এখন ওর মরার অবস্থা। হিন্দু-মুসলমান সবাই যেন শান্তিতে থাকে, তাই মামলা তুলতে চাই।”

তিনি আরও বলেন, “আমার স্বামী বলেছে, ‘তোর সম্মান যা যাওয়ার গেছে, এখন মামলা করে আর ফেরত পাবি না।’ কেউ টাকার লোভ দেখায়নি, কোনো চাপও দেয়নি। আমার সিদ্ধান্তেই মামলা তুলতে চাই।”

ফজর আলীর সঙ্গে সম্পর্কের প্রসঙ্গে তিনি জানান, তাঁর মা ফজর আলীর কাছ থেকে ৫০ হাজার টাকা ধার নিয়েছিলেন। এ নিয়ে ফজরের ভাই সন্দেহ করতেন, একবার ঘরে ঢুকে তাঁর মোবাইল ভেঙে ফেলেন বলেও জানান।

ঘটনার দিন রাত ১১টার দিকে ফজর আলী কৌশলে ঘরে ঢুকে তাঁর ওপর পাশবিক নির্যাতন চালান বলে অভিযোগ ওই নারীর।

উল্লেখ্য, ভিডিও ছড়িয়ে পড়ার ঘটনায় গ্রেপ্তার চারজনকে কারাগারে পাঠিয়েছে আদালত। ধর্ষণ মামলার প্রধান আসামি ফজর আলী চিকিৎসাধীন রয়েছেন কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে। পুলিশ জানিয়েছে, চিকিৎসা শেষে তাঁকেও আদালতে তোলা হবে।

- Advertisement -spot_img
সর্বশেষ

দুই বছরে অনলাইন বাস টার্মিনাল: প্রযুক্তিনির্ভর সড়ক নিরাপত্তায় নতুন দিগন্ত

  বিশ্ব পর্যটন দিবসেই যাত্রা, দুই বছরে ১১০+ পরিবহন, ২,৭৭৩ বাস, ২,৭৫৩ চালক ও ৫৮,৯৯২ ডিজিটাল শিডিউল আজ ২৭ সেপ্টেম্বর ২০২৬,...