29 C
Dhaka
শনিবার, আগস্ট ২২, ২০২৬

ভোলায় প্রীতি ফুটবল ম্যাচে লিজেন্ডস স্টার ক্লাবের জয়

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100

 

ভোলা প্রতিনিধিঃ

ভোলার বাংলাবাজারে ৯০ দশকের মাঠ কাঁপানো খেলোয়াড়দের নিয়ে অনুষ্ঠিত হলো এক ব্যতিক্রমধর্মী প্রীতি ফুটবল ম্যাচ। লায়ন স্পোর্টিং ক্লাবের আয়োজনে শুক্রবার বিকেলে বাংলাবাজারের মাঠে ‘লিজেন্ডস কিংস ক্লাব’ বনাম ‘লিজেন্ডস স্টার ক্লাব’ এর মধ্যকার ম্যাচে লিজেন্ডস স্টার ক্লাব ৩-১ গোলে জয়লাভ করে।

লায়ন স্পোর্টিং ক্লাবের সভাপতি শাহনেওয়াজ মনিরের সভাপতিত্বে আয়োজিত এ ম্যাচে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জয়নগর মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক সহকারী প্রধান শিক্ষক মোফাজ্জল হোসেন মিয়া। বিশেষ অতিথি ছিলেন ফাতেমা খানম কলেজের সহকারী অধ্যাপক আবুল বাশার, পশ্চিম জয়নগর মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক এরফানুর রহমান, বাংলাবাজার পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই জামাল হোসেন, এএসআই মো. ইব্রাহিম এবং স্থানীয় বিশিষ্ট ব্যবসায়ী মো. আমজাদ হোসেন শিপন।

প্রতিযোগিতামূলক হলেও প্রাণবন্ত এই খেলার মাধ্যমে এক যুগান্তকারী বার্তা ছড়িয়ে পড়ে—বন্ধুত্ব, স্মৃতি ও শারীরিক সক্রিয়তার মেলবন্ধন। অতিথিরা বলেন, “এটি শুধু একটি খেলা নয়, পুরনো দিনের স্মৃতি রোমন্থন ও নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণা।”

তাঁরা আরও বলেন, ৯০ দশকের মাঠ কাঁপানো এই খেলোয়াড়দের মধ্যে এ খেলাটি নতুন করে বন্ধন সৃষ্টি করেছে, যা আজীবন অটুট থাকবে।
স্থানীয়দের ব্যাপক অংশগ্রহণ ও উৎসাহে খেলা প্রাণবন্ত হয়ে ওঠে। লায়ন স্পোর্টিং ক্লাব এ ধরনের আয়োজন নিয়মিত করার প্রতিশ্রুতি দেয়।

- Advertisement -spot_img
সর্বশেষ

‘ফ্যাসিবাদী শাসনের অবসান ঘনিয়ে এসেছে’, ত্রিশূরে বললেন প্রকাশ রাজ

দক্ষিণী অভিনেতা প্রকাশ রাজ বলেছেন, ভারতের তরুণরা এখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও তাঁর রাজনীতিকে “চিনে গেছে” এবং তারা আর...