32 C
Dhaka
শনিবার, আগস্ট ২২, ২০২৬

দালাই লামার পুনর্জন্ম নিশ্চিত, উত্তরসূরি নির্ধারণে একমাত্র কর্তৃত্ব ট্রাস্টের

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100

 

আন্তর্জাতিক ডেস্কঃ

বিশ্বের অন্যতম প্রভাবশালী ধর্মীয় নেতা দালাই লামা জানিয়েছেন, তিনি পুনর্জন্ম নেবেন এবং তার উত্তরসূরি নির্ধারণের একমাত্র কর্তৃত্ব থাকবে তারই প্রতিষ্ঠিত ‘গাদেন ফোডরাং ট্রাস্ট’-এর হাতে। এতে চীনের সেই দাবিকে সরাসরি চ্যালেঞ্জ জানানো হলো, যেখানে তারা বলছে, দালাই লামার উত্তরসূরি নির্বাচনের ক্ষমতা তাদেরই রয়েছে।

বুধবার নিজের ৯০তম জন্মদিন উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে ভিডিও বার্তায় দালাই লামা বলেন, “আমি নিশ্চিত করছি যে দালাই লামার প্রতিষ্ঠান অব্যাহত থাকবে।” তার এই ঘোষণায় উপস্থিত শতাধিক বৌদ্ধ ভিক্ষু হাততালিতে উৎসবমুখর পরিবেশ তৈরি করেন।

গাদেন ফোডরাং ট্রাস্ট এবং তিব্বতি বৌদ্ধ সম্প্রদায়ের নেতাদের সঙ্গে আলোচনা করেই উত্তরসূরি বাছাই করা হবে বলে জানান তিনি। “এ বিষয়ে বাইরের কারো হস্তক্ষেপের অধিকার নেই,” যোগ করেন তিনি।

চীন অবশ্য জানিয়েছে, ঐতিহ্যগত নিয়ম মেনে ‘গোল্ডেন আর্ন’-এর মাধ্যমে পুনর্জন্ম প্রক্রিয়া সম্পন্ন করতে হবে এবং তা চীনা সরকারের অনুমোদন সাপেক্ষেই হবে।

১৯৩৫ সালে জন্ম নেওয়া দালাই লামা ১৯৫৯ সালে চীনের দখলদারিত্বের বিরুদ্ধে বিদ্রোহ করে ভারতে পালিয়ে আসেন। এরপর থেকে তিনি ধর্মীয় স্বাধীনতা ও তিব্বতের অধিকারের পক্ষে শান্তিপূর্ণ লড়াই চালিয়ে যাচ্ছেন।

তিব্বতের নির্বাসিত সরকার জানায়, দালাই লামা সুস্থ আছেন এবং প্রয়োজন হলে তিব্বত সফরেও আগ্রহী, তবে সেখানকার স্বাধীনতা নিশ্চিত না হলে তিনি সেখানে স্থায়ীভাবে থাকবেন না।

সূত্র: রয়টার্স

- Advertisement -spot_img
সর্বশেষ

শরিফুলের তাণ্ডবে অস্ট্রেলিয়া বিপাকে, ক্যারিয়ারসেরা বোলিং

অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের পেসারদের দাপট যেন থামছেই না। রউইন টেস্টে হাসান মাহমুদের পর এবার ম্যাকাই টেস্টে জ্বলে উঠলেন চোট...