28.3 C
Dhaka
বৃহস্পতিবার, অক্টোবর ৮, ২০২৬

ভুয়া তথ্য মোকাবিলায় জাতিসংঘের সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100

 

খবরের দেশ ডেস্কঃ

মিথ্যা তথ্য ও ভুয়া সংবাদের বিস্তার রোধে জাতিসংঘের কার্যকর হস্তক্ষেপ চেয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বুধবার (২ জুলাই) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ইউনেস্কোর প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে তিনি এই আহ্বান জানান।

বৈঠকে উপস্থিত ছিলেন বাংলাদেশে ইউনেস্কোর হেড অব অফিস ও প্রতিনিধি সুসান ভিজ এবং ফ্রিডম অব এক্সপ্রেশন অ্যান্ড সেফটি অব জার্নালিস্টস সেকশনের সিনিয়র প্রজেক্ট অফিসার মেহেদি বেনচেলাহ।

আলোচনার সময় প্রধান উপদেষ্টা বলেন, “ভুয়া তথ্য এবং মিথ্যা সংবাদের কারণে সমাজে বিভ্রান্তি ছড়াচ্ছে। এর পেছনে দেশি-বিদেশি উসকানির ভূমিকা রয়েছে। এটি এক ধরনের নিরব বোমাবাজি।” তিনি বলেন, “ডিজিটাল প্ল্যাটফর্ম ও প্রচলিত গণমাধ্যম উভয়ই মাঝে মাঝে ভুয়া তথ্য ছড়ানোর উৎস হয়ে দাঁড়ায়। এর বিরুদ্ধে জাতিসংঘের ভূমিকা এখন সময়ের দাবি।”

তিনি জাতিসংঘকে সরকারের পাশাপাশি গণমাধ্যমের সঙ্গেও সক্রিয়ভাবে কাজ করার আহ্বান জানান এবং বলেন, “স্বাধীন নীতিমালা থাকা প্রয়োজন, যাতে কোনো গণমাধ্যম মিথ্যা তথ্য ছড়ালে সেটির বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তোলা যায়।”

ইউনেস্কোর প্রতিনিধি সুসান ভিজ জানান, বৃহস্পতিবার প্রকাশিতব্য ‘বাংলাদেশের গণমাধ্যম পরিস্থিতি’ বিষয়ক প্রতিবেদনে স্বনিয়ন্ত্রণসহ নানা গুরুত্বপূর্ণ বিষয়ের সুপারিশ থাকবে।

মেহেদি বেনচেলাহ জানান, প্রতিবেদনে সাংবাদিকদের নিরাপত্তা ও নারী সাংবাদিকদের বার্তাকক্ষে কাজের পরিবেশ নিয়েও সুপারিশ রাখা হয়েছে।

প্রতিবেদনটি ইউএনডিপি ও ইউনেস্কোর যৌথ উদ্যোগে তৈরি হয়েছে।

 

- Advertisement -spot_img
সর্বশেষ

দুই বছরে অনলাইন বাস টার্মিনাল: প্রযুক্তিনির্ভর সড়ক নিরাপত্তায় নতুন দিগন্ত

  বিশ্ব পর্যটন দিবসেই যাত্রা, দুই বছরে ১১০+ পরিবহন, ২,৭৭৩ বাস, ২,৭৫৩ চালক ও ৫৮,৯৯২ ডিজিটাল শিডিউল আজ ২৭ সেপ্টেম্বর ২০২৬,...