32 C
Dhaka
শনিবার, আগস্ট ২২, ২০২৬

তিন বিভাগে ভারি বৃষ্টিপাতের সম্ভাবনা

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100

 

খবরের দেশ ডেস্কঃ

আগামী কয়েকদিন দেশের খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগে মাঝারি থেকে ভারি বর্ষণের পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এর ফলে দেশের বেশিরভাগ এলাকায় দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে জানানো হয়েছে।

বুধবার (২ জুলাই) আবহাওয়াবিদ খো. হাফিজুর রহমান জানান, বৃহস্পতিবার (৩ জুলাই) সকাল ৯টা পর্যন্ত খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, রংপুর, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। এর মধ্যে উপকূলীয় তিন বিভাগে কোথাও কোথাও মাঝারি থেকে ভারি বর্ষণ হতে পারে।

পরবর্তী ৪৮ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়, শুক্রবার (৪ জুলাই) খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং অন্যান্য বিভাগে কিছু কিছু এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সেসঙ্গে কোথাও কোথাও ভারি বর্ষণ এবং তাপমাত্রা সামান্য কমতে পারে।

শনিবার (৫ জুলাই) বৃষ্টিপাত আরও বাড়তে পারে। ওইদিন দেশের প্রায় সব বিভাগেই বৃষ্টি হতে পারে। বিশেষ করে কোথাও কোথাও অতি ভারি বৃষ্টিপাতের আশঙ্কাও রয়েছে।

আবহাওয়া অধিদপ্তর সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে এবং নদীভাঙনপ্রবণ ও পাহাড়ি এলাকার বাসিন্দাদের অতিরিক্ত সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছে।

- Advertisement -spot_img
সর্বশেষ

শরিফুলের তাণ্ডবে অস্ট্রেলিয়া বিপাকে, ক্যারিয়ারসেরা বোলিং

অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের পেসারদের দাপট যেন থামছেই না। রউইন টেস্টে হাসান মাহমুদের পর এবার ম্যাকাই টেস্টে জ্বলে উঠলেন চোট...