24.5 C
Dhaka
শুক্রবার, অক্টোবর ৯, ২০২৬

রাজধানীর খিলক্ষেত এলাকায় কাভার্ডভ্যানের চাপায় নারীসহ ২ পরিচ্ছন্নকর্মী নিহত

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100
খবরের দেশ ডেস্ক :
রাজধানীর খিলক্ষেতে কাভার্ডভ্যানের চাপায় ঢাকা সিটি কর্পোরেশনের দুই পরিচ্ছন্নতা কর্মী নিহত। রবিবার (৬ জুলাই) ভোরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বনরূপার অদূরে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—  আশরাফ আলী (৬০) ও নেহার বেগম (৪০)। নিহত আশরাফ আলীর গ্রামের বাড়ি শেরপুরে ও নেহার বেগমের বাড়ি নওগাঁয়।
বিষয়টি নিশ্চিত করে খিলক্ষেত থানার সহকারী  উপ-পরিদর্শক (এএসআই) রুহুল আমিন বলেন, রবিবার ভোর পৌনে ৫টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে কাভার্ডভ্যানচাপায় এক নারীসহ সিটি কর্পোরেশনের দুই পরিচ্ছন্নতা কর্মী ঘটনাস্থলে নিহত হন। এ ঘটনায় কাভার্ডভ্যানটি জব্দসহ চালক আবুল কাশেমকে আটক করা হয়েছে। নিহতদেরকে উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হচ্ছে বলেও জানিয়েছেন পুলিশের ওই কর্মকর্তা।
- Advertisement -spot_img
সর্বশেষ

দুই বছরে অনলাইন বাস টার্মিনাল: প্রযুক্তিনির্ভর সড়ক নিরাপত্তায় নতুন দিগন্ত

  বিশ্ব পর্যটন দিবসেই যাত্রা, দুই বছরে ১১০+ পরিবহন, ২,৭৭৩ বাস, ২,৭৫৩ চালক ও ৫৮,৯৯২ ডিজিটাল শিডিউল আজ ২৭ সেপ্টেম্বর ২০২৬,...