29 C
Dhaka
রবিবার, আগস্ট ২৩, ২০২৬

জাপান-দক্ষিণ কোরিয়ার পণ্যে ট্রাম্পের ২৫% শুল্ক, বিশ্ববাজারে অস্থিরতা

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100

 

আন্তর্জাতিক ডেস্কঃ

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাপান ও দক্ষিণ কোরিয়ার পণ্যের ওপর ২৫% আমদানি শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন, যা কার্যকর হবে আগামী ১ আগস্ট থেকে। সোমবার (৭ জুলাই) ট্রাম্পের পাঠানো একাধিক চিঠিতে এই ঘোষণা দেওয়া হয়। এতে বিশ্ববাজারে অস্থিরতা দেখা দিয়েছে, যদিও এশিয়ার বাজারগুলো আপাতত স্থিতিশীল রয়েছে।

এসঅ্যান্ডপি ৫০০ সূচক ০.৮% হ্রাস পায়, তবে জাপান ও দক্ষিণ কোরিয়ার শেয়ারবাজার কিছুটা ঘুরে দাঁড়ায়। চিঠিতে ট্রাম্প সতর্ক করে বলেন, কোনো দেশ পাল্টা শুল্ক বসালে তা ২৫%-এর সঙ্গে যুক্ত করে শোধ নেওয়া হবে।

ট্রাম্প আরও জানান, টিউনিশিয়া, মালয়েশিয়া ও কাজাখস্তানের ওপর ২৫% শুল্ক, দক্ষিণ আফ্রিকা ও বসনিয়ায় ৩০%, ইন্দোনেশিয়ায় ৩২%, সার্বিয়া ও বাংলাদেশের পণ্যে ৩৫% এবং লাওস ও মিয়ানমারে ৪০% শুল্ক আরোপ হবে।

বাংলাদেশ গার্মেন্টস প্রস্তুতকারক ও রফতানিকারক সমিতির সভাপতি মাহমুদ হাসান খান বলেন, “২৫% শুল্ক আমাদের জন্য বিপর্যয়কর। আমরা ১০-২০% শুল্ক আশা করছিলাম।”

জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা ও দক্ষিণ কোরিয়া আলাদাভাবে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার উদ্যোগ নিয়েছে। চীন ও ইউরোপিয়ান ইউনিয়ন এখনও আলোচনায় অবস্থান বজায় রেখেছে।

বিশ্বব্যাপী ১৪টিরও বেশি দেশ এই শুল্কের আওতায় পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

সূত্রঃ রয়টার্স

- Advertisement -spot_img
সর্বশেষ

শরিফুলের তাণ্ডবে অস্ট্রেলিয়া বিপাকে, ক্যারিয়ারসেরা বোলিং

অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের পেসারদের দাপট যেন থামছেই না। রউইন টেস্টে হাসান মাহমুদের পর এবার ম্যাকাই টেস্টে জ্বলে উঠলেন চোট...