31 C
Dhaka
রবিবার, আগস্ট ২৩, ২০২৬

রাজশাহীতে আদালত চত্বর থেকে ৩ যুবক অপহরণ, মুক্তিপণ দাবি

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100

 

রাজশাহী প্রতিনিধি:


রাজশাহীতে আদালত থেকে বের হওয়ার পথে তিন যুবককে অপহরণ করে মারধর ও মুক্তিপণ দাবি করার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (৮ জুলাই) দুপুর ১টার দিকে রাজশাহী জজকোর্ট চত্বরের সামনের সড়কে এই ঘটনা ঘটে।

পরে রাজপাড়া থানা পুলিশ দ্রুত অভিযান চালিয়ে অপহৃতদের উদ্ধার করে। এ ঘটনায় বাগমারা উপজেলার পিরলী সেনপাড়া গ্রামের মোসলেম আলীর ছেলে আব্দুল মজিদ বাদী হয়ে রাজপাড়া থানায় একটি মামলা দায়ের করেছেন।

মামলার অভিযোগে বলা হয়, সাজেদুর রহমানের পরিচালিত ‘গোল্ডেন লাইফ ইনসুরেন্স লিমিটেড’ নামের একটি প্রতিষ্ঠানে শতাধিক মানুষ ডিপিএস জমা রাখেন। গত ২০ জুন আব্দুল মজিদ তার জমানো টাকা চাইলে সাজেদুর তা দিতে অস্বীকৃতি জানান। প্রতারণার অভিযোগে মামলা করতে মঙ্গলবার সকালে মজিদ আদালতে যান। সঙ্গে ছিলেন শহিদ মণ্ডল, আমির হোসেন ও সোহাগ।

মামলা শেষে আদালত চত্বর থেকে বের হওয়ার সময় সাজেদুর রহমান ও সাইফুল ইসলামসহ ৮–১০ জন তাদের উপর হামলা চালিয়ে মারধর ও অপহরণ করে। সোহাগ পালিয়ে গিয়ে ৯৯৯-এ ফোন করলে পুলিশ দ্রুত অভিযান চালিয়ে কাজিহাটা এলাকা থেকে অপহৃতদের উদ্ধার করে।

অপহরণকারীরা ভুক্তভোগীদের কাছে থাকা মোবাইল ফোন ও নগদ ২,৫০০ টাকা ছিনিয়ে নেয় এবং শহিদের ফোন থেকে পরিবারের কাছে ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি করে।

রাজপাড়া থানার ওসি আশরাফুল ইসলাম বলেন, “অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ উদ্ধার অভিযান চালায়। আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।”

- Advertisement -spot_img
সর্বশেষ

শরিফুলের তাণ্ডবে অস্ট্রেলিয়া বিপাকে, ক্যারিয়ারসেরা বোলিং

অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের পেসারদের দাপট যেন থামছেই না। রউইন টেস্টে হাসান মাহমুদের পর এবার ম্যাকাই টেস্টে জ্বলে উঠলেন চোট...