31 C
Dhaka
রবিবার, আগস্ট ২৩, ২০২৬

শুধু হাসিনা নয়, দলীয়ভাবে আওয়ামী লীগেরও বিচার হওয়া উচিত: মির্জা ফখরুল

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100

 

খবরের দেশ ডেস্কঃ

গণহত্যার জন্য শুধু প্রধানমন্ত্রী শেখ হাসিনাই নন, দলীয়ভাবে আওয়ামী লীগেরও বিচার হওয়া উচিত’—এমন মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বুধবার রাজধানীর নিউরোসায়েন্স হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি নেতা আব্দুল কুদ্দুসকে দেখতে গিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ মন্তব্য করেন তিনি।

মির্জা ফখরুল বলেন, “আওয়ামী লীগ ও শেখ হাসিনা যে ধরনের গণতন্ত্রবিরোধী, দমন–পীড়ন চালিয়েছেন, তা ইতিহাসে বিরল। সর্বশেষ যে গণহত্যা হয়েছে, তার প্রত্যক্ষ নির্দেশদাতা শেখ হাসিনা। এ জন্য শুধু তাঁর নয়, দলীয়ভাবেও আওয়ামী লীগের বিচার হওয়া উচিত।”

নির্বাচন এবং সংস্কার প্রসঙ্গে বিএনপি মহাসচিব বলেন, “নির্বাচন ও সংস্কার পরস্পরের পরিপন্থী নয়। জনগণ একটি অবাধ, সুষ্ঠু নির্বাচনের অপেক্ষায় আছে। যারা নির্বাচন পেছানোর কথা বলছেন, তাদের উচিত আরও গভীরভাবে চিন্তা করা।”

তিনি আরও বলেন, “এই দুঃসময়ে সব গণতান্ত্রিক ও দেশপ্রেমিক দলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। গণতন্ত্র পুনরুদ্ধারে সবাইকে একসঙ্গে লড়াই করতে হবে।”

মির্জা ফখরুলের এই বক্তব্য রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। বিশেষ করে দলীয়ভাবে আওয়ামী লীগের বিচার নিয়ে তার মন্তব্য ঘিরে প্রতিক্রিয়া আসতে শুরু করেছে বিভিন্ন মহল থেকে।

- Advertisement -spot_img
সর্বশেষ

শরিফুলের তাণ্ডবে অস্ট্রেলিয়া বিপাকে, ক্যারিয়ারসেরা বোলিং

অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের পেসারদের দাপট যেন থামছেই না। রউইন টেস্টে হাসান মাহমুদের পর এবার ম্যাকাই টেস্টে জ্বলে উঠলেন চোট...