| Your Ads Here 100x100 |
|---|
খবরের দেশ ডেস্কঃ
পাঁচজন অতিরিক্ত ডিআইজি ও ১০ জন পুলিশ সুপার পদমর্যাদার কর্মকর্তাসহ মোট ১৬ কর্মকর্তার বদলি করেছে সরকার। বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে এক প্রজ্ঞাপনে এ আদেশ দেওয়া হয়।
বদলি হওয়া অতিরিক্ত ডিআইজিরা হলেন—পুলিশ সদর দপ্তরের রেবেকা সুলতানা, যাঁকে পাঠানো হয়েছে অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি)। রাজশাহীর সারদার ফয়সল মাহমুদ সিলেট রেঞ্জে, অ্যান্টি টেররিজম ইউনিটের (এটিইউ) মো. আশরাফুল ইসলাম পুলিশ সদর দপ্তরে, ফারুক আহমেদ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সদর দপ্তরে এবং স্পেশাল ব্রাঞ্চের মো. মিজানুর রহমানকে ঢাকার ট্রাফিক ড্রাইভিং স্কুলে (টিডিএস) বদলি করা হয়েছে।
পুলিশ সুপার পদমর্যাদার বদলি হওয়া কর্মকর্তারা হলেন—হাইওয়ে পুলিশের আ ক ম আকতারুজ্জামান বসুনিয়া রংপুর রেঞ্জ ডিআইজির কার্যালয়ে, বরিশাল ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের মো. সাখাওয়াত হোসেন রাজারবাগ পুলিশ টেলিকমে, হাইওয়ে পুলিশের মো. খাইরুল ইসলাম ট্যুরিস্ট পুলিশে, পিবিআইয়ে বদলি পাওয়া খন্দকার নুর রেজওয়ানা পারভীন পুলিশ সদর দপ্তরে, নোয়াখালীর পিটিসির মীর আবু তৌহিদ সিআইডিতে।
এছাড়া, ট্যুরিস্ট পুলিশের মো. মিজানুর রহমান এপিবিএনে, খুলনা মেট্রোপলিটন পুলিশের আবুল বাশার মো. আতিকুর রহমান সিআইডিতে, কুষ্টিয়া ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের সৈকত শাহীন শিল্পাঞ্চল পুলিশে, এটিইউয়ের কাজী মো. আবদুর রহীম চট্টগ্রাম রেঞ্জে এবং সিআইডির মো. আব্দুল্লাহ আল ইয়াছিন বরিশাল ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারে বদলি হয়েছেন।
একই প্রজ্ঞাপনে সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপকমিশনার মো. আমিনুর রহমানকে স্পেশাল ব্রাঞ্চে (এসবি) বদলি করা হয়েছে।

