27 C
Dhaka
শুক্রবার, অক্টোবর ৯, ২০২৬

টেক্সাসে ভয়াবহ বন্যা: মৃতের সংখ্যা ১১১ ছাড়াল, নিখোঁজ ১৬১

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100

 

আন্তর্জাতিক ডেস্ক :

যুক্তরাষ্ট্রের টেক্সাসে আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১১১ জনে। চার দিন পেরিয়ে গেলেও এখনো নিখোঁজ রয়েছেন অন্তত ১৬১ জন, যাদের মধ্যে শিশুর সংখ্যাও উল্লেখযোগ্য। গভর্নর গ্রেগ অ্যাবট মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে জানান, সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে কের কাউন্টি। এখানেই প্রাণহানি ও নিখোঁজের সংখ্যা সর্বাধিক।

বন্যায় ক্ষতিগ্রস্তদের মধ্যে রয়েছে ‘ক্যাম্প মিস্টিক’ নামে একটি খ্রিস্টান গ্রীষ্মকালীন শিশু শিবিরের পাঁচজন কিশোরী ক্যাম্পার ও একজন কাউন্সিলর। গুয়ারডালুপে নদীর ধারে অবস্থিত এ শিবিরটি পানিতে ভেসে গেছে।

উদ্ধার অভিযানে অংশ নিচ্ছে টেক্সাস ন্যাশনাল গার্ড। ব্যবহার করা হচ্ছে চিনুক ও ব্ল্যাক হক হেলিকপ্টার, অত্যাধুনিক রেসকিউ হোইস্ট সিস্টেম ও রিপার ড্রোন। আরকানসাস থেকেও চারটি ব্ল্যাক হক হেলিকপ্টার টেক্সাসে পাঠানো হয়েছে।

এদিকে শুধু টেক্সাস নয়, পাশের নিউ মেক্সিকোতেও প্রবল বৃষ্টিতে আকস্মিক বন্যা দেখা দিয়েছে। রুইদোসো গ্রামে নদীর পানি ঢুকে পড়ে প্লাবিত করে জনপদ, প্রাণহানি ঘটায় অন্তত তিনজনের।

বন্যার কারণে স্থানীয় সড়ক, বিদ্যুৎ এবং মোবাইল নেটওয়ার্ক ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। উদ্ধার কাজ ধীরগতিতে চলছে। স্থানীয় স্কুল, গির্জা ও কমিউনিটি সেন্টারগুলো অস্থায়ী আশ্রয়কেন্দ্রে পরিণত হয়েছে।

গভর্নর অ্যাবট জানান, ফেডারেল সহায়তায় পুনর্বাসনের দীর্ঘমেয়াদি পরিকল্পনা নেওয়া হচ্ছে। তবে সব নিখোঁজকে খুঁজে না পাওয়া পর্যন্ত উদ্ধার অভিযান চলবে। দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ প্লাবিত ও ঝুঁকিপূর্ণ এলাকায় জনসাধারণকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে।

- Advertisement -spot_img
সর্বশেষ

দুই বছরে অনলাইন বাস টার্মিনাল: প্রযুক্তিনির্ভর সড়ক নিরাপত্তায় নতুন দিগন্ত

  বিশ্ব পর্যটন দিবসেই যাত্রা, দুই বছরে ১১০+ পরিবহন, ২,৭৭৩ বাস, ২,৭৫৩ চালক ও ৫৮,৯৯২ ডিজিটাল শিডিউল আজ ২৭ সেপ্টেম্বর ২০২৬,...