33 C
Dhaka
রবিবার, আগস্ট ২৩, ২০২৬

বরিশাল বোর্ডে পাস ৫৬.৩৮%, জিপিএ-৫ পেয়েছে ৩,১১৪ জন

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100

 

খবরের দেশ ডেস্কঃ

এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ হয়েছে। বরিশাল শিক্ষা বোর্ডে এ বছর পাসের হার ৫৬ দশমিক ৩৮ শতাংশ। এদের মধ্যে সর্বোচ্চ ফলাফল জিপিএ-৫ পেয়েছে ৩,১১৪ জন শিক্ষার্থী।

বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুর ২টার দিকে বরিশাল শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ইউনুস আলী সিদ্দিকী এক সংবাদ সম্মেলনে ফলের পরিসংখ্যান প্রকাশ করেন। তিনি জানান, বোর্ডের আওতাধীন ছয় জেলার মোট ১,৪৯১টি বিদ্যালয় থেকে ৮৪,৭০২ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। এদের মধ্যে ছাত্র ৩৯,৫৪৮ জন এবং ছাত্রী ৪৫,১৫৪ জন। পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে মোট ১৯৪টি কেন্দ্রে।

সবচেয়ে বেশি পাস করেছে পিরোজপুর জেলার শিক্ষার্থীরা। অন্যদিকে, ছেলেদের তুলনায় মেয়েরা পাসের হারে এবং জিপিএ-৫ প্রাপ্তির দিক থেকেও এগিয়ে আছে।

তবে আগের বছরের তুলনায় এবার ফলাফল উল্লেখযোগ্যভাবে কমেছে। ২০২৩ সালে বরিশাল বোর্ডে পাসের হার ছিল ৮৯ দশমিক ১৩ শতাংশ। একইসঙ্গে জিপিএ-৫ প্রাপ্তির সংখ্যাও তুলনামূলকভাবে বেশি ছিল।

বিশ্লেষকদের মতে, পাঠ্যবই পরিবর্তন, সিলেবাসের চাপ, পর্যাপ্ত প্রস্তুতির ঘাটতি এবং মানসম্পন্ন গাইডলাইনের অভাব এবারের ফলাফলে প্রভাব ফেলেছে।

শিক্ষাবিদদের পরামর্শ, ফলাফল বিশ্লেষণ করে শিক্ষার্থীদের সহায়তার জন্য পর্যাপ্ত সহায়ক উপকরণ ও শিক্ষক প্রশিক্ষণ বাড়ানো প্রয়োজন। পাশাপাশি, নতুন পাঠ্যক্রমে শিক্ষার্থী ও শিক্ষক—উভয়ের মানসিক প্রস্তুতির দিকেও নজর দেওয়া জরুরি।

- Advertisement -spot_img
সর্বশেষ

শরিফুলের তাণ্ডবে অস্ট্রেলিয়া বিপাকে, ক্যারিয়ারসেরা বোলিং

অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের পেসারদের দাপট যেন থামছেই না। রউইন টেস্টে হাসান মাহমুদের পর এবার ম্যাকাই টেস্টে জ্বলে উঠলেন চোট...