24.5 C
Dhaka
শুক্রবার, অক্টোবর ৯, ২০২৬

পরীক্ষায় গণিতে ১ পেয়েছিলাম: জ্যাক মা

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100

 

খবরের দেশ ডেস্কঃ

বিশ্বজুড়ে সফল উদ্যোক্তা ও আলিবাবার প্রতিষ্ঠাতা চীনা ব্যবসায়ী জ্যাক মা তার এক সাক্ষাৎকারে জানান, তিনি কলেজ ভর্তি পরীক্ষায় গণিতে মাত্র ১ পেয়েছিলেন। তিনবার চেষ্টা করেও ভালো কোনো বিশ্ববিদ্যালয়ে সুযোগ পাননি তিনি। শেষ পর্যন্ত ভর্তি হন হ্যাংঝৌ নরমাল ইউনিভার্সিটিতে, যেটাকে তখন ‘চতুর্থ শ্রেণির’ বিশ্ববিদ্যালয় হিসেবে ধরা হতো। আজকের দৃষ্টিতে সেটি তার কাছে হার্ভাড বিশ্ববিদ্যালয়ের থেকেও বড়।

২০১৫ সালের ২ ফেব্রুয়ারি হংকংয়ে অনুষ্ঠিত ‘অ্যান ইভিনিং উইথ জ্যাক মা’ অনুষ্ঠানে তরুণ উদ্যোক্তাদের উদ্দেশ্যে তিনি বলেন, “আমি যা ভাবি সব সময় ঠিক হয় না। আমি কাউকে শেখাতে চাই না কী করা উচিত বা নয়, বরং নিজের অভিজ্ঞতা শেয়ার করি।”

জ্যাক মা জানান, ব্যবসা শুরু করার সময় তিনি পুরোপুরি প্রস্তুত ছিলেন না। ২৪ জন বন্ধুকে তার পরিকল্পনা বোঝানোর পরও ২৩ জন রাজি হননি। তার মতে, প্রথাগত শিক্ষাগত যোগ্যতা কম হলেও উদ্যোক্তা হওয়া সহজ।

তিনি বলেন, “আমাদের ১৮ জনের পুঁজি ছিল মাত্র ৫ লাখ রেনমিনবি। পরিকল্পনা ছিল ১২ মাস টিকে থাকলে ব্যবসা চালিয়ে যাব, নইলে অন্য কিছু ভাবব। অষ্টম মাসেই সব টাকা শেষ হয়ে যায়।”

জ্যাক মা তরুণদের উৎসাহ দিয়ে বলেন, “স্বপ্ন থাকা জরুরি। স্বপ্ন বদলালে চিন্তার কিছু নেই, কারণ এর মানে তুমি ভাবছো, খুঁজছো। তবে স্বপ্ন না থাকাই চিন্তার বিষয়।”

তিনি শেষে বলেন, “নিজেকে প্রশ্ন করো, তুমি কি তোমার স্বপ্ন পূরণে লড়াই করতে প্রস্তুত? একা কিছু করা কঠিন, কিন্তু সঠিক দলের সঙ্গে সব সম্ভব।”

- Advertisement -spot_img
সর্বশেষ

দুই বছরে অনলাইন বাস টার্মিনাল: প্রযুক্তিনির্ভর সড়ক নিরাপত্তায় নতুন দিগন্ত

  বিশ্ব পর্যটন দিবসেই যাত্রা, দুই বছরে ১১০+ পরিবহন, ২,৭৭৩ বাস, ২,৭৫৩ চালক ও ৫৮,৯৯২ ডিজিটাল শিডিউল আজ ২৭ সেপ্টেম্বর ২০২৬,...