24 C
Dhaka
শুক্রবার, অক্টোবর ৯, ২০২৬

দুর্ভিক্ষের আভাস, জনগণ ছাড়বে না: রিজভী

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100
খবরের দেশ ডেস্কঃ

দেশের অর্থনৈতিক করুণ অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। শুক্রবার (১১ জুলাই) সকাল নাপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত একটি অনুষ্ঠানে তিনি বলেন, “সেপ্টেম্বর-অক্টোবর মাসে দেশে দুর্ভিক্ষ হবে কিনা—এটা এখন মানুষের মনে সন্দেহের সৃষ্টি করেছে। যদি দুর্ভিক্ষের আলামত দেখা যায়, শুনতে পাওয়া যায়, তাহলে জনগণ আমাদের ছেড়ে দেবে না।”

জিয়া পরিষদের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে দুঃস্থদের মাঝে জায়নামাজ বিতরণ করেন রিজভী। তিনি আরও বলেন, বিএনপি দীর্ঘদিন ধরে বৃহত্তর আদর্শের জন্য লড়াই করছে; মানবিকতা, সাম্য, ন্যায়বিচার ও আইনের শাসনের জন্য কাজ করছে। তিনি বলেন, “জনগণের মালিকানা জনগণের কাছে ফিরিয়ে দিতে হবে। মালিকানা আটকে রাখা ফ্যাসিবাদের পক্ষে।”

রিজভী দাবি করেন, বর্তমান সরকার জবাবদিহিতার অভাব রয়েছে। “দুর্ভিক্ষের আভাস স্পষ্ট, গার্মেন্টস কারখানা বন্ধ হচ্ছে, কর্মহীনতা বাড়ছে।” তিনি সরকারকে কর্মসংস্থান বৃদ্ধি ও অর্থনৈতিক শৃঙ্খলা ফেরানোর আহ্বান জানান।

তিনি বলেন, “যে দোষিরা বিদেশে কোটি কোটি টাকা পাচার করেছে, তাদের বিচার হওয়া উচিত। গার্মেন্টস কারখানা বন্ধ রোধে সরকারের নানাভাবে হস্তক্ষেপ দরকার।”

বিএনপির সংস্কারের পক্ষে বক্তব্য রাখতে গিয়ে রিজভী বলেন, সংস্কার একটি চলমান প্রক্রিয়া। তবে জনগণের ক্ষমতা ফিরিয়ে দেওয়া এখন সময়ের দাবি।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব আব্দুস সালাম আজাদ, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপু, জিয়া পরিষদের নেতারা প্রমুখ।

- Advertisement -spot_img
সর্বশেষ

দুই বছরে অনলাইন বাস টার্মিনাল: প্রযুক্তিনির্ভর সড়ক নিরাপত্তায় নতুন দিগন্ত

  বিশ্ব পর্যটন দিবসেই যাত্রা, দুই বছরে ১১০+ পরিবহন, ২,৭৭৩ বাস, ২,৭৫৩ চালক ও ৫৮,৯৯২ ডিজিটাল শিডিউল আজ ২৭ সেপ্টেম্বর ২০২৬,...