25.2 C
Dhaka
শুক্রবার, অক্টোবর ৯, ২০২৬

নজরুল বিশ্ববিদ্যালয়ে মিটফোর্ডে ব্যবসায়ী হত্যার প্রতিবাদে তীব্র বিক্ষোভ

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100
জাককানইবি প্রতিনিধি:

রাজধানীর মিটফোর্ডে ব্যবসায়ী সোহাগকে পিটিয়ে ও মাথা থেঁতলে হত্যা করার প্রতিবাদে উত্তাল হয়েছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস।

শুক্রবার (১১ জুলাই) সাড়ে দশটার দিকে বিশ্ববিদ্যালয়ের বিদ্রোহী হল চত্বর থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে জয়ধ্বনি চত্বরে এসে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।

সমাবেশে ছাত্ররা নানা ধরনের স্লোগান দেন, যেমন— “আমার ভাইয়ের রক্তে রাঙানো এ দেশ,” “সন্ত্রাসীরা উল্লাস করবে না,” “খুনিদের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন,” “চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা,” “জ্বালো আগুন জ্বালো,” এবং “খুন, ধর্ষণ, নিপীড়ন রুখে দাও জনতা।”

বক্তারা বলেন, “স্বাধীন বাংলাদেশের মাটিতে আর কোনো ফ্যাসিবাদ প্রতিষ্ঠিত হতে দেবে না ছাত্র সমাজ। মধ্যযুগীয় পদ্ধতিতে সংঘটিত এই নারকীয় হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। যেন কেউ দ্বিতীয়বার এ ধরনের ঘৃণ্য অপরাধের সাহস না পায়।”

তারা আরও জানান, অন্যায়ের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের ছাত্রসমাজ সবসময় সোচ্চার থাকবে এবং ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য আন্দোলন চালিয়ে যাবে।

নজরুল বিশ্ববিদ্যালয়ের এই বিক্ষোভ কর্মসূচি দেশজুড়ে সঠিক বিচার ও নিরাপদ সমাজ গঠনে তরুণদের প্রত্যয় প্রকাশ করেছে।

- Advertisement -spot_img
সর্বশেষ

দুই বছরে অনলাইন বাস টার্মিনাল: প্রযুক্তিনির্ভর সড়ক নিরাপত্তায় নতুন দিগন্ত

  বিশ্ব পর্যটন দিবসেই যাত্রা, দুই বছরে ১১০+ পরিবহন, ২,৭৭৩ বাস, ২,৭৫৩ চালক ও ৫৮,৯৯২ ডিজিটাল শিডিউল আজ ২৭ সেপ্টেম্বর ২০২৬,...