28.3 C
Dhaka
বৃহস্পতিবার, অক্টোবর ৮, ২০২৬

ইয়েমেনে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ভারতীয় নার্সের প্রাণ বাঁচল আপাতত

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100
আন্তর্জাতিক ডেস্কঃ

ভারতীয় নার্স নিমিশা প্রিয়ার ফাঁসির আদেশ স্থগিত করেছে ইয়েমেনের হুথি-নিয়ন্ত্রিত কর্তৃপক্ষ। সোমবার (১৬ জুলাই) এই ফাঁসি কার্যকরের কথা থাকলেও শেষ মুহূর্তে তা স্থগিত করা হয়েছে বলে জানিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। খবর রয়টার্স ও এনডিটিভির।

কেরালার বাসিন্দা নিমিশা প্রিয়া ২০০৮ সালে নার্স হিসেবে ইয়েমেনে পাড়ি দেন। পরে স্থানীয় ব্যবসায়ী তালাল আব্দো মাহাদির সঙ্গে একটি ক্লিনিকে অংশীদার হন। অভিযোগ রয়েছে, তালাল তাঁকে নির্যাতন করতেন, পাসপোর্ট জব্দ করে দেশে ফিরতে বাধা দিতেন।

২০১৭ সালে আত্মরক্ষার চেষ্টা হিসেবে নিমিশা তালালকে ঘুমের ইনজেকশন দেন। এতে তালাল মারা গেলে তিনি গ্রেপ্তার হন। ২০২০ সালে আদালত তাঁকে মৃত্যুদণ্ড দেয়। ২০২৩ সালে সর্বোচ্চ আদালত রায় বহাল রাখে।

তাঁর ফাঁসি ঠেকাতে ভারত সরকার কূটনৈতিক প্রচেষ্টা চালায়। হুথি প্রশাসনের সঙ্গে ভারত সরকারের আনুষ্ঠানিক সম্পর্ক না থাকায় সমস্যা জটিল হয়ে পড়ে। শেষমেশ নিহত তালালের পরিবার কিছু সময় চাওয়ায় ফাঁসি আপাতত স্থগিত হয়।

ভারতের অ্যাটর্নি জেনারেল আর ভেঙ্কটরামানি জানিয়েছেন, “এখন শেষ ভরসা রক্তমূল্য।” ইসলামী শরিয়াহ অনুযায়ী, ক্ষতিপূরণ হিসেবে নিহতের পরিবার অর্থ গ্রহণ করলে মৃত্যুদণ্ড কার্যকর করা হয় না।

নিমিশা এখন সানার একটি কারাগারে বন্দি। তাঁর ভবিষ্যৎ পুরোপুরি নির্ভর করছে নিহতের পরিবারের সিদ্ধান্তের ওপর।

- Advertisement -spot_img
সর্বশেষ

দুই বছরে অনলাইন বাস টার্মিনাল: প্রযুক্তিনির্ভর সড়ক নিরাপত্তায় নতুন দিগন্ত

  বিশ্ব পর্যটন দিবসেই যাত্রা, দুই বছরে ১১০+ পরিবহন, ২,৭৭৩ বাস, ২,৭৫৩ চালক ও ৫৮,৯৯২ ডিজিটাল শিডিউল আজ ২৭ সেপ্টেম্বর ২০২৬,...