29 C
Dhaka
শনিবার, আগস্ট ২২, ২০২৬

জাককানইবিতে গবেষণা সেমিনার, উপস্থাপিত হলো ২৪টি গবেষণা প্রকল্প

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100
জাককানইবি প্রতিনিধি:

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে (জাককানইবি) বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের গবেষণা প্রকল্পসমূহের অগ্রগতি উপস্থাপন করতে আয়োজিত হলো দিনব্যাপী গবেষণা সেমিনার। মঙ্গলবার (২২ জুলাই) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের পুরাতন প্রশাসনিক ভবনের কনফারেন্স কক্ষে এই সেমিনার অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. এ এইচ এম কামাল। শুরুতেই ২১ জুলাই উত্তরায় মাইলস্টোন স্কুলে বিমান দুর্ঘটনায় হতাহতদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।

সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ট্রেজারার অধ্যাপক ড. জয়নুল আবেদীন সিদ্দিকী। তিনি বলেন, “উপস্থাপিত গবেষণা প্রকল্পগুলো সময়োপযোগী ও প্রাসঙ্গিক। উপযুক্ত পরামর্শ অনুসরণ করে এগুলো আন্তর্জাতিক জার্নালে প্রকাশ সম্ভব।”

সেমিনারে ২৪টি গবেষণা প্রকল্প উপস্থাপন করা হয়, যার মধ্যে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ৮টি, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের ৫টি, এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ৯টি এবং পরিসংখ্যান বিভাগের ২টি রয়েছে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চার অনুষদের ডিন, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এবং গবেষণা ও সম্প্রসারণ দপ্তরের পরিচালক। সেমিনারে রিসোর্স পারসন ছিলেন মাওলানা ভাসানী, বাংলাদেশ কৃষি ও হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের তিনজন বিশিষ্ট অধ্যাপক।

সেমিনারটি সঞ্চালনা করেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও ইইই বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. মাহবুবুর রহমান। উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট বিভাগের শিক্ষক, গবেষক ও শিক্ষার্থীরা।

- Advertisement -spot_img
সর্বশেষ

‘ফ্যাসিবাদী শাসনের অবসান ঘনিয়ে এসেছে’, ত্রিশূরে বললেন প্রকাশ রাজ

দক্ষিণী অভিনেতা প্রকাশ রাজ বলেছেন, ভারতের তরুণরা এখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও তাঁর রাজনীতিকে “চিনে গেছে” এবং তারা আর...