31 C
Dhaka
শুক্রবার, আগস্ট ২১, ২০২৬

কে চালাচ্ছে আ.লীগের পুরনো অফিসে গবেষণা ইনস্টিটিউট? উত্তর নেই কারও কাছে

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100
খবরের দেশ ডেস্কঃ

৫ আগস্ট পটপরিবর্তনের পর পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা রাজধানীর গুলিস্তানের ১০ তলা ভবনে আওয়ামী লীগের সাবেক কেন্দ্রীয় কার্যালয়ে এবার শুরু হয়েছে পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ। তবে ব্যানারে লেখা—”আন্তর্জাতিক ফ্যাসিজম ও গণহত্যা গবেষণা ইনস্টিটিউট”। কে করছে এই কাজ? কারা এর পেছনে?—এসব প্রশ্নে তৈরি হয়েছে ধোঁয়াশা।

শনিবার (২৬ জুলাই) ভবনের সামনে গিয়ে দেখা যায়, ব্যানার ঝুলছে ভবনের প্রবেশমুখে। ভেতরে চলছে ভাঙা টাইলস, আবর্জনা ও ধুলা-ময়লা সরানোর কাজ। প্রতিদিন নিয়োজিত ১০-১২ জন শ্রমিক ব্যস্ত সময় পার করছেন। তত্ত্বাবধায়ক সাখাওয়াত হোসেন জানান, “এটা ফ্যাসিস্ট আমলের প্রতীক। আমরা চাই না এই স্থান আর ফ্যাসিজমের কেন্দ্র হোক।”

তবে কারা এই কাজের পেছনে তা বলতে নারাজ তিনি। এনসিপি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন—দু’দলই কোনো সম্পৃক্ততা অস্বীকার করেছে। পুলিশও জানায়, সরকারের পক্ষ থেকেও কোনো নির্দেশনা আসেনি।

স্থানীয়রা বলছেন, ভবনটি এখন ছিন্নমূলদের ঠিকানা ছিল। এখন পরিষ্কার হওয়ায় ভালো লাগছে, তবে কারা করছে, তা পরিষ্কার হওয়া দরকার।

১৯৮১ সাল থেকে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ের এই অফিস আওয়ামী লীগের কেন্দ্র ছিল। ২০১৬ সালে ১০ কোটি টাকা ব্যয়ে নির্মিত ভবনটি গত বছরের গণঅভ্যুত্থানে আগুন ও লুটপাটের শিকার হয়।

কারা করছে পরিষ্কার, আর গবেষণা ইনস্টিটিউট নামে ভবিষ্যতের পরিকল্পনা কী—তা নিয়ে প্রশ্নে প্রশ্নে জর্জরিত সাধারণ মানুষ।

- Advertisement -spot_img
সর্বশেষ

‘ফ্যাসিবাদী শাসনের অবসান ঘনিয়ে এসেছে’, ত্রিশূরে বললেন প্রকাশ রাজ

দক্ষিণী অভিনেতা প্রকাশ রাজ বলেছেন, ভারতের তরুণরা এখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও তাঁর রাজনীতিকে “চিনে গেছে” এবং তারা আর...