29 C
Dhaka
বুধবার, অক্টোবর ৭, ২০২৬

১২০ বছর বয়সেও লাঠি হাতে আদালতে শতবর্ষী ইদ্রিস শেখ, বিলম্বিত বিচারকেই দায়ী করছেন নেটিজেনরা

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100
খবরের দেশ ডেস্ক :
১২০ বছর বয়সেও আমাকে জে’লের ঘা’নি টানতে হবে…” — লাঠি হাতে আদালতে শতবর্ষী ইদ্রিস শেখ!
বয়স ১২০ বছর। শরীরে শক্তি নেই, মুখে বল নেই, হাতে কাঁপা লাঠি। কিন্তু তবু থেমে নেই বিচারপ্রক্রিয়ার দীর্ঘ অপেক্ষা।
২০০৩ সালের ইউনিয়ন পরিষদ নির্বাচন ঘিরে ঘটে যাওয়া একটি ঘটনায় জড়িয়ে পড়েন ইদ্রিস শেখ। সেই থেকে কেটেছে প্রায় দুই দশক। বয়সের ভারে নুয়ে পড়া এই মানুষটিকে আজও জেলের ঘানি টানতে হচ্ছে।
আদালতের সিঁড়ি বেয়ে নামতে পারছেন না তিনি। দু’পাশে দুজন পুলিশ কনস্টেবল ধরে রেখেছেন তার বাহু।
বাবাকে এই দুরবস্থায় দেখে চোখের পানি আটকে রাখতে পারলেন না ছেলে। ছুটে এসে কান্নাভেজা কণ্ঠে চিৎকার করে ওঠেন—
“১২০ বছর বয়সেও আমার বাবাকে জে’লের ঘানি টানতে হবে? আমার বাবা কখনো ন্যায়বিচারই পাননি!”
চারপাশ তখন স্তব্ধ। শতবর্ষী ইদ্রিস শেখ হয়ে দাঁড়ান এক জীবন্ত প্রমাণ—
বিচার যদি সময়মতো না হয়, তবে তা-ই হয় সবচেয়ে বড় অবিচার।
- Advertisement -spot_img
সর্বশেষ

দুই বছরে অনলাইন বাস টার্মিনাল: প্রযুক্তিনির্ভর সড়ক নিরাপত্তায় নতুন দিগন্ত

  বিশ্ব পর্যটন দিবসেই যাত্রা, দুই বছরে ১১০+ পরিবহন, ২,৭৭৩ বাস, ২,৭৫৩ চালক ও ৫৮,৯৯২ ডিজিটাল শিডিউল আজ ২৭ সেপ্টেম্বর ২০২৬,...