27 C
Dhaka
বুধবার, অক্টোবর ৭, ২০২৬

ক্যালিফোর্নিয়ায় এফ-৩৫ যুদ্ধবিমান বিধ্বস্ত

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100

আন্তর্জাতিক ডেস্কঃ

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া রাজ্যে একটি এফ-৩৫ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। যুদ্ধবিমানটি লেমুর নেভাল এয়ার স্টেশনের কাছে ভেঙে পড়ে। তবে পাইলট নিরাপদে ইজেক্ট করতে সক্ষম হয়েছেন বলে জানিয়েছে মার্কিন নৌবাহিনী। খবর রয়টার্সের

বুধবার এক বিবৃতিতে নেভাল এয়ার স্টেশন লেমুর জানিয়েছে, পাইলট সফলভাবে বেরিয়ে এসেছেন এবং নিরাপদে আছেন। অন্য কেউ এতে ক্ষতিগ্রস্ত হননি। বিধ্বস্তের ঘটনাটি কীভাবে ঘটেছে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি। তদন্ত চলছে বলে জানানো হয়েছে নৌবাহিনীর পক্ষ থেকে।

এফ-৩৫ যুদ্ধবিমান নির্মাতা প্রতিষ্ঠান লকহিড মার্টিন এ বিষয়ে কোনো মন্তব্য করেনি। নিয়মিত অফিস সময়ের বাইরে থাকায় তাদের পক্ষ থেকে তাৎক্ষণিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এফ-৩৫ যুদ্ধবিমানকে মার্কিন সামরিক বাহিনীর সবচেয়ে আধুনিক ও ব্যয়বহুল যুদ্ধবিমান হিসেবে বিবেচনা করা হয়। রয়টার্স।

- Advertisement -spot_img
সর্বশেষ

দুই বছরে অনলাইন বাস টার্মিনাল: প্রযুক্তিনির্ভর সড়ক নিরাপত্তায় নতুন দিগন্ত

  বিশ্ব পর্যটন দিবসেই যাত্রা, দুই বছরে ১১০+ পরিবহন, ২,৭৭৩ বাস, ২,৭৫৩ চালক ও ৫৮,৯৯২ ডিজিটাল শিডিউল আজ ২৭ সেপ্টেম্বর ২০২৬,...