32 C
Dhaka
বুধবার, আগস্ট ১৯, ২০২৬

রবীন্দ্র বিশ্ববিদ্যালয় স্থাপনের যৌক্তিকতা বিষয়ে সেমিনার অনুষ্ঠিত হয়েছে ঢাকা-পাবনা মহাসড়কে

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100
খবরের দেশ ডেস্ক :
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বুড়ি পোতাজিয়ায় রবীন্দ্র বিশ্ববিদ্যালয় স্থাপনের যৌক্তিকতা বিষয়ে এক সেমিনার ঢাকা-পাবনা মহাসড়কের ওপরে অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১২ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের ডিপিপির দাবিতে বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী অ্যাকাডেমিক ভবন-৩ এর সামনে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা এ সেমিনারের আয়োজন করেন।
সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের চেয়ারম্যান ইয়াত সিংহ শুভ। আলোচনা করেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের পরিকল্পনা কর্মকর্তা চন্দ্রন মন্ডল ও গবেষণা কর্মকর্তা শহিদুল ইসলাম।
সভাপতিত্ব করেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের প্রক্টর (ভারপ্রাপ্ত) নজরুল ইসলাম। এ সময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

 

প্রসঙ্গত, প্রতিষ্ঠার নয় বছর পেরিয়ে গেলেও রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মাণের ডিপিপি অনুমোদন হয়নি। ডিপিপির দাবিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা দীর্ঘদিন ধরে সরকারের কাছে তাদের দাবি জানিয়ে আসছেন।
এ অবস্থায় গত ২৬ জুলাই রবীন্দ্র বিশ্ববিদ্যালয় দিবসের কর্মসূচি বয়কটের মধ্যদিয়ে লাগাতার আন্দোলন করছেন তারা। কিন্তু সরকারের পক্ষ থেকে এ বিষয়ে এখনো কোন পদক্ষেপ নেওয়া হয়নি।
- Advertisement -spot_img
সর্বশেষ

স্বামীর দাফনে অংশ নিতে ১২ ঘণ্টার প্যারোলে মুক্তি পাচ্ছেন দীপু মনি

স্বামী তৌফিক নেওয়াজের মৃত্যুতে দাফনে অংশ নেওয়ার জন্য ১২ ঘণ্টার প্যারোলে মুক্তি পাচ্ছেন সাবেক মন্ত্রী দীপু মনি। আগামীকাল বৃহস্পতিবার...