32 C
Dhaka
মঙ্গলবার, অক্টোবর ৬, ২০২৬

বিমানের কুয়েত-দুবাইগামী দুটি ফ্লাইট বাতিল, রোমে এখনও গ্রাউন্ডেড ড্রিমলাইনার

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100
খবরের দেশ ডেস্কঃ

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বারবার যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ায় উড়োজাহাজের সংকট দেখা দিয়েছে। কোনো উড়োজাহাজ মেরামতের পর উড্ডয়ন করছে; আবার কোনোটি গ্রাউন্ডেড অবস্থায় রয়েছে। এর ফলে নিয়মিত শিডিউল বিপর্যয় ও ফ্লাইট বাতিলের ঘটনা ঘটছে।

উড়োজাহাজ সংকটের কারণে মঙ্গলবারও বাতিল হয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঢাকা-কুয়েত ও ঢাকা-চট্টগ্রাম-দুবাই রুটের দুটি ফ্লাইট।

বিমান সূত্র জানিয়েছে, আজ ঢাকা-কুয়েত ও দুবাই রুটের উভয় ফ্লাইটই বোয়িং ৭৮৭ ড্রিমলাইনার দিয়ে পরিচালনার কথা ছিল। কিন্তু উড়োজাহাজের সংকটে বিকল ৩টা ৪৫ মিনিটের ঢাকা-কুয়েত রুটের বিজি ৩৪৩ ফ্লাইট এবং বিকেল ৫টা ৫ মিনিটের ঢাকা-চট্টগ্রাম-দুবাই ফ্লাইট দুটিই বাতিল করতে হয়েছে।

এ বিষয়ে বিমান বাংলাদেশের জিএমপিআর এ বি এম রওশন কবির সমকালকে
জানান, কুয়েত এবং দুবাইয়ের দুটি ফ্লাইট বাতিলের কারণ হচ্ছে এয়ারলাইন্সের এয়ারক্রাফট স্বল্পতা। কারণ হিসেবে তিনি উল্লেখ করেন, রোমে একটি ফ্লাইট ২৬২ জন যাত্রী নিয়ে গ্রাউন্ডেড হয়ে আছে। সেটি মেরামতের কাজ চলছে। যার ফলে সিডিউল অনুযায়ী উড়োজাহাজ দেওয়া যাচ্ছে। এ কারণে দুটি ফ্লাইট বাতিল করা হয়েছে।

বাতিল দুটি ফ্লাইটের যাত্রীদের ভোগান্তির বিষয়ে তিনি বলেন, আমরা গতকাল যাত্রীদের মেসেজ দিয়েছি। তবে যারা ট্রাভেল এজেন্সির মাধ্যমে টিকিট কেটেছেন, তাদের যোগাযগের ঠিকানা আমাদের কাছে না থাকায় তাদের কাছে মেসেজ পাঠানো সম্ভব হয়নি।

গত রোববার রোমে স্থানীয় সময় সন্ধ্যা ৭টায় বিমানের একটি বোয়িং ৭৮৭ ড্রিমলাইনার উড়োজাহাজ গ্রাউন্ডেড হয়। ওই ফ্লাইটে থাকা ২৬২ জন যাত্রী ও ক্রু বিকল্প ব্যবস্থা না হওয়া পর্যন্ত বিমানের খরচে হোটেলে অবস্থান করছেন।

গত এক মাসে উড়াল দেওয়ার আগে-পরে বিমানের অন্তত ৯টি উড়োজাহাজে বিভিন্ন যান্ত্রিক ত্রুটি ধরা পড়েছে। এর মধ্যে রয়েছে চাকা খুলে পড়া বা ফেটে যাওয়া, ইঞ্জিনে অতিরিক্ত কম্পন, কেবিনের তাপমাত্রা বৃদ্ধি, ল্যান্ডিং গিয়ারের দরজা না বন্ধ হওয়া। এর ফলে শিডিউল বিপর্যয়ের পাশাপাশি রাষ্ট্রায়ত্ত এই সংস্থা বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছে।

যান্ত্রিক ত্রুটির কারণে বড় ধরনের দুর্ঘটনা এড়ানো গেলেও বিমানের নিরাপত্তার মান ও রক্ষণাবেক্ষণ প্রক্রিয়া নিয়ে প্রশ্ন উঠেছে।

- Advertisement -spot_img
সর্বশেষ

দুই বছরে অনলাইন বাস টার্মিনাল: প্রযুক্তিনির্ভর সড়ক নিরাপত্তায় নতুন দিগন্ত

  বিশ্ব পর্যটন দিবসেই যাত্রা, দুই বছরে ১১০+ পরিবহন, ২,৭৭৩ বাস, ২,৭৫৩ চালক ও ৫৮,৯৯২ ডিজিটাল শিডিউল আজ ২৭ সেপ্টেম্বর ২০২৬,...