32 C
Dhaka
মঙ্গলবার, অক্টোবর ৬, ২০২৬

ডাকসুর ভোটার তালিকায় থাকা নিষিদ্ধ ছাত্রলীগের শাস্তির দাবি শিবির নেতার

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100
খবরের দেশ ডেস্ক :
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকায় নাম আসা নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের শাস্তির দাবি জানিয়েছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক ও ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সভাপতি সাদিক কায়েম। আজ মঙ্গলবার (১২ আগস্ট) নিজের ফেসবুকে দেয়া এক পোস্টে তিনি এ দাবি জানিয়েছেন।
ফেসবুক পোস্টে তিনি বলেন, সলিমুল্লাহ মুসলিম হলে ছাত্রলীগের প্যানেল থেকে কারচুপির ভোটে নির্বাচিত সাবেক জিএস এবং ফ্যাসিবাদবিরোধীদের ওপর একাধিক হামলার সঙ্গে জড়িত থাকা সাবেক ছাত্রলীগ নেতা জুলিয়াস সিজার তালুকদার ডাকসু নির্বাচন ২০২৫-এর মনোনয়ন ফরম তুলেছে আজ।
সিজারের অপরাধের সুস্পষ্ট ডকুমেন্টস থাকা সত্ত্বেও বিশ্ববিদ্যালয় প্রশাসন কর্তৃক তাকে মনোনয়নের সুযোগ প্রদান শিক্ষার্থীদেরকে হতাশ ও ক্ষুব্ধ করেছে।
বিগত ডাকসু নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর ওপর হামলাসহ বিভিন্ন রাজনৈতিক দলের ওপর ন্যক্কারজনক হামলার ঘটনাসমূহ তদন্ত করে অবিলম্বে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি।
একই সঙ্গে বিভিন্ন হলে প্রকাশিত ভোটার তালিকায় নাম আসা নিষিদ্ধ ছাত্রলীগের চিহ্নিত সন্ত্রাসীদের কার্যকর শাস্তির আওতায় নিয়ে আসতে হবে। অন্যথায় ফ্যাসিবাদমুক্ত ক্যাম্পাস গঠনে ব্যর্থতার দায় বিশ্ববিদ্যালয় প্রশাসনকেই নিতে হবে।
- Advertisement -spot_img
সর্বশেষ

দুই বছরে অনলাইন বাস টার্মিনাল: প্রযুক্তিনির্ভর সড়ক নিরাপত্তায় নতুন দিগন্ত

  বিশ্ব পর্যটন দিবসেই যাত্রা, দুই বছরে ১১০+ পরিবহন, ২,৭৭৩ বাস, ২,৭৫৩ চালক ও ৫৮,৯৯২ ডিজিটাল শিডিউল আজ ২৭ সেপ্টেম্বর ২০২৬,...