29 C
Dhaka
মঙ্গলবার, অক্টোবর ৬, ২০২৬

গিটারের সুরে ডুবেই জীবনের প্রাণ খুঁজেছেন কিংবদন্তী আইয়ুব বাচ্চু ; আজ তার জন্মদিন

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100
বিনোদন ডেস্ক :
কিংবদন্তি কণ্ঠশিল্পী, সুরকার ও সংগীত পরিচালক আইয়ুব বাচ্চুর ৬৩তম জন্মদিন আজ। প্রতি বছর বিশেষ এই দিনে দেশ-বিদেশে ছড়িয়ে থাকা তাঁর অগণিত ভক্ত-অনুরাগীরা নানা আয়োজনে দিনটি উদযাপন করে থাকেন। এবারও তার ব্যতিক্রম হবে না বলেই আশা করছেন অনেকে।
এদিকে অমর এই শিল্পীর জন্মদিন উপলক্ষে আইয়ুব বাচ্চু ফাউন্ডেশন আলাদাভাবে উদযাপনের প্রস্তুতি নিয়েছে। যেটি অনুষ্ঠিত হবে আজ বিকেল ৫টায় রাজধানীর আগারগাঁওয়ে মুক্তিযুদ্ধ জাদুঘর মিলনায়তনে।
‘আইয়ুব বাচ্চু সেলিব্রেটিং লাইফ, লিগ্যাসি অ্যান্ড চলো বদলে যাই’ শীর্ষক এ আয়োজনে আজ শিল্পীর পরিবারের সদস্যরা ছাড়াও তাঁর দীর্ঘ সংগীতযাত্রার সহযোদ্ধা, গণমাধ্যমকর্মী ও সুহৃদরা উপস্থিত থাকবেন বলে জানান, এলআরবি ব্যান্ডের গিটারিস্ট আবদুল্লাহ আল মাসুদ।
তিনি আরও জানান, অনুষ্ঠানে কিংবদন্তি শিল্পীকে নিয়ে স্মৃতিচারণ করবেন বরেণ্য গীতিকবি শহীদ মাহমুদ জঙ্গী, ফিডব্যাক ব্যান্ডের দলনেতা ও সংগীতায়োজক ফোয়াদ নামের বাবু, রেনেসাঁর নন্দিত কণ্ঠশিল্পী নকীব খান, সোলসের কণ্ঠশিল্পী পার্থ বড়ুয়া, দলছুটের বাপ্পা মজুমদারসহ অনেকে। আলোচনার পাশাপাশি থাকছে এ প্রজন্মের শিল্পীদের পরিবেশনায় তুলে ধরা হবে আইয়ুব বাচ্চুর কালজয়ী কিছু সৃষ্টি।
সীমিত পরিসরের এই আয়োজনে নির্দিষ্ট সংখ্যাতে অতিথিদের কাছে পরামর্শ নেওয়া হবে আইয়ুব বাচ্চু ফাউন্ডেশনকে কীভাবে সমৃদ্ধ করা যায়; যার মাধ্যমে আগামী প্রজন্ম কিংবদন্তি এই শিল্পী ও সংগীতস্রষ্টার সৃষ্টি সম্পর্কে জানতে পারে।
আইয়ুব বাচ্চুর জন্মদিনে তাঁর স্ত্রী ফেরদৌস আক্তার চন্দনা ও ব্যান্ডের এলআরবি’র সদস্যদের কাছে পাওয়া গেছে আরেকটি সুখবর; তা হলো– এখনও অমর এই শিল্পীর বেশ কিছু গান স্টুডিও বন্দি হয়ে আছে। যেগুলো বিভিন্ন সময় প্রকাশ করার পরিকল্পনা রয়েছে তাদের। তাঁর প্রস্তুতিও চলছে। যার সুবাদে রক আইকনখ্যাত এই শিল্পীর অপ্রকাশিত গানগুলো শোনার সুযোগ পাবেন শ্রোতারা।
গান ছাড়াও আইয়ুব বাচ্চুর রেখে যাওয়া গিটার ও অন্যান্য জিনিসপত্র নিয়ে একটি জাদুঘর তৈরির পরিকল্পনাও রয়েছে তাদের।
- Advertisement -spot_img
সর্বশেষ

দুই বছরে অনলাইন বাস টার্মিনাল: প্রযুক্তিনির্ভর সড়ক নিরাপত্তায় নতুন দিগন্ত

  বিশ্ব পর্যটন দিবসেই যাত্রা, দুই বছরে ১১০+ পরিবহন, ২,৭৭৩ বাস, ২,৭৫৩ চালক ও ৫৮,৯৯২ ডিজিটাল শিডিউল আজ ২৭ সেপ্টেম্বর ২০২৬,...