28 C
Dhaka
বুধবার, আগস্ট ১৯, ২০২৬

বেরোবি ছাত্র সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবিতে আমরণ অনশন শুরু

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100
খবরের দেশ ডেস্ক :
রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) ছাত্র সংসদ (ব্রাকসু) নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবিতে শিক্ষার্থীরা আমরণ অনশন শুরু করেছেন। ‎চলমান এই আমরণ অনশনের প্রতি সংহতি জানিয়ে বিক্ষোভ মিছিল করেছেন সাধারণ শিক্ষার্থীরা।
গতকাল রোববার সন্ধ্যা সাড়ে ৭টায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ ও সংগঠনের শিক্ষার্থীরা একত্রিত হয়ে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের প্রধান সড়ক প্রদক্ষিণ করে প্রশাসনিক ভবনের উত্তর গেটের সামনে শেষ হয়। পরে সেখানে শিক্ষার্থীরা সংক্ষিপ্ত সমাবেশ করেন।
মিছিলে শিক্ষার্থীরা ‘নো নো নভেম্বর, নাউ আর নেভার’, ‘সংহতি সংহতি, অনশনে সংহতি’, ‘সংসদ ছাড়া ক্যাম্পাস চলবে না, চলবে না’, ‘এক দফা এক দাবি, ছাত্র সংসদ কখন দিবি’, ‘সাঈদ যেদিন বুক পেতেছে, ভয় সে দিন দূর হয়েছে’, ‘ছাত্র সংসদ আমাদের অধিকার’, ইত্যাদি নানা স্লোগান দেন।

‎বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শিক্ষার্থী শাওন বলেন, বিশ্ববিদ্যালয়ে গণতান্ত্রিক চর্চা ও শিক্ষার্থীদের অধিকার রক্ষার অন্যতম প্ল্যাটফর্ম হলো ছাত্রসংসদ। দীর্ঘদিনেও এ নির্বাচন না হওয়ায় শিক্ষার্থীরা তাদের অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন। তাই, দ্রুত ছাত্রসংসদ নির্বাচন আয়োজনের জোর দাবি জানাচ্ছি। অনশনরত শিক্ষার্থীদের দাবি ন্যায়সঙ্গত। এ দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।

‎বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগ শিক্ষার্থী মো. আব্দুল কাদের বলেন, আজ আমার সহযোদ্ধা শিক্ষার্থী ভাইয়েরা অনশনে বসতে বাধ্য হয়েছে। এতদিন থেকে আমরা আলোচনা করেছি ভিসি মহোদয়ের সঙ্গে। কিন্তু আমরা আশানুরূপ কোনো ফলাফল পাই নাই। ছাত্রসংসদ নিয়ে কোনো টালবাহানা মেনে নিবে না বেরোবির শিক্ষার্থীরা।

‎এ বিষয়ে উপাচার্য অধ্যাপক ড. মো. শওকাত আলী সাংবাদিকদের বলেন, আবু সাঈদের এই ক্যাম্পাসে আমাদের প্রথম কাজ ছিল ছাত্ররাজনীতি নিষিদ্ধ। তা আমরা ১০৮তম সিন্ডিকেটের মাধ্যমে বাস্তবায়ন করেছি। আমরাও চাই, বিশ্ববিদ্যালয়ে ছাত্রসংসদ নির্বাচন হোক। ছাত্রসংসদ নির্বাচন নিয়ে আমরা শিক্ষার্থীদের দাবির আগেই কাজ শুরু করেছি। গঠনতন্ত্র ছাড়া ছাত্রসংসদের রোডম্যাপ দেওয়া রাষ্ট্রবিরোধী অপরাধ। যেহেতু গেজেট অনুমোদন নেই, তাই সরাসরি রোডম্যাপ দেওয়া সম্ভব নয়। তবে ইউজিসি থেকে আমাকে নিশ্চিত করেছেন, নভেম্বরের মধ্যেই ব্রাকসু নির্বাচন অনুষ্ঠিত হবে।
- Advertisement -spot_img
সর্বশেষ

জনবান্ধব রাজস্ব ব্যবস্থা গড়ে তুলতে এনবিআরকে দক্ষতার সঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

রাজধানীতে আয়োজিত রাজস্ব সম্মেলনে জাতীয় রাজস্ব বোর্ডকে (এনবিআর) আরও দক্ষ, কার্যকর ও জনবান্ধব প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে কর্মকর্তাদের প্রতি...