28 C
Dhaka
সোমবার, অক্টোবর ৫, ২০২৬

টেন্ডারের কমিশন নিয়ে দর-কষাকষির একটি অডিও শেয়ার করেছেন প্রবাসী সাংবাদিক জাওয়াদ নির্ঝর

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100
খবরের দেশ ডেস্ক :
টেন্ডারের কমিশন নিয়ে দর-কষাকষির একটি অডিও শেয়ার করেছেন প্রবাসী সাংবাদিক জাওয়াদ নির্ঝর। দাবি করা হচ্ছে— অডিওতে একজন ঠিকাদারের সঙ্গে কমিশন নিয়ে দর-কষাকষি করছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার প্রেস সেক্রেটারি মাহফুজ আলম। তবে ঠিকাদারের পরিচয় জানানো হয়নি।
সাংবাদিক জাওয়াদ নির্ঝরের ফেসবুকে শেয়ার করা ওই অডিওতে মাহফুজ আলমকে বলতে শোনা যায়, ‘এগুলো কালকে সাইন করাব, এখন আমাকে বলেন কালকে ওরা কী করবে আর এরপরে কী করবে? তিনি বলেন— না, না, নোয়া (চুক্তিপত্র) পর্যন্ত যাওয়া যাবে না।
আমি যেটা করছি তা হলো অ্যাডভাইজর মহোদয় সাইন করবেন, ফিফটি পার্সেন্ট দিয়ে দেবে; সিসিজিবি পাস হবে, বাকি ফিফটি পার্সেন্ট দিয়ে দেবে। তাকে আরো বলতে শোনা যায়, আপনি ওদের বলেন এখন সবগুলা হচ্ছে এই ফরমেটে।’
তিনি বলেন, ‘কোনো ঠিকাদারের সঙ্গে কথা বলা, কোনো থার্ড পারসন অথবা কারো সঙ্গে বসা তো দূরের কথা, দেখা করা তো আরো দূরের কথা, ফোনেই কিন্তু আমি কথা বলছি না কারো সঙ্গে। আপনার সঙ্গে বলতেছি, কারণ আপনার সঙ্গে একটা ট্রাস্ট গ্রো (বিশ্বাস তৈরি হয়েছে) করছে, সেই কারণে বলতেছি।
- Advertisement -spot_img
সর্বশেষ

দুই বছরে অনলাইন বাস টার্মিনাল: প্রযুক্তিনির্ভর সড়ক নিরাপত্তায় নতুন দিগন্ত

  বিশ্ব পর্যটন দিবসেই যাত্রা, দুই বছরে ১১০+ পরিবহন, ২,৭৭৩ বাস, ২,৭৫৩ চালক ও ৫৮,৯৯২ ডিজিটাল শিডিউল আজ ২৭ সেপ্টেম্বর ২০২৬,...