29 C
Dhaka
মঙ্গলবার, আগস্ট ১৮, ২০২৬

নেপালে যুক্তরাষ্ট্রের কর্মকর্তার সঙ্গে বৈঠক এনসিপির তাসনিম জারা

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100
খবরের দেশ ডেস্ক :
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম জারা নেপালের কাঠমান্ডুতে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের সাউথ অ্যান্ড সেন্ট্রাল এশিয়া ব্যুরোর সিনিয়র ব্যুরো কর্মকর্তা এরিক মেয়ারের সঙ্গে প্রাতঃরাশ বৈঠক করেছেন। এরিক মেয়ার একজন অভিজ্ঞ কূটনীতিক, যিনি আফগানিস্তান, বাংলাদেশ, ভারত, নেপাল, পাকিস্তানসহ দক্ষিণ ও মধ্যএশিয়ার বিস্তৃত অঞ্চলে যুক্তরাষ্ট্রের নীতি কার্যক্রম তদারকি করেন।
গত ১৭ আগস্ট এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয় বলে বুধবার (২০ আগস্ট) ভারতীয় সংবাদমাধ্যম নর্থইস্ট নিউজ এক প্রতিবেদনে জানায়।
জারা ১৭ আগস্ট বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের (বিজি-৩৭১) একটি ফ্লাইটে ঢাকা থেকে কাঠমান্ডু যান।
বাংলাদেশের নিরাপত্তা সংস্থার সূত্রের উদ্ধৃতি দিয়ে নর্থইস্ট নিউজ জানায়, এই সফর ছিল ‘মূলত গোপনীয়’ এবং তা হয়েছে যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের প্রত্যক্ষ উদ্যোগে।
- Advertisement -spot_img
সর্বশেষ

জনবান্ধব রাজস্ব ব্যবস্থা গড়ে তুলতে এনবিআরকে দক্ষতার সঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

রাজধানীতে আয়োজিত রাজস্ব সম্মেলনে জাতীয় রাজস্ব বোর্ডকে (এনবিআর) আরও দক্ষ, কার্যকর ও জনবান্ধব প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে কর্মকর্তাদের প্রতি...